ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও ফেসবুকে এসিল্যান্ডের অভিযোগ, নিজের মৃত্যুর জন্য দায়ী করলেন ইউএনওকে বারান্দার বাগানেই মাসে ২ লাখ টাকা আয় তানজিলার! একের পর এক অঘটন, আর আমরা বসে থাকব?’—জামায়াত আমিরের হুঁশিয়ারি নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ গর্ভবতী বোনকে হাসপাতালে রেখে গেল স্বজনরা পথেই মৃত সন্তান প্রসব বোদায় টাকার ব্যাগসহ আটক এলজিইডির প্রকৌশলী কালীগঞ্জে ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার ৩

গাজীপুর-৫ আসনে ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন খায়রুল হাসান

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:৪২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 254 বার পড়া হয়েছে

গাজীপুর-৫ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন ১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী খায়রুল হাসান। শনিবার (৩১ জানুয়ারি) নির্বাচন প্রচারণার দশম দিনে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন দাঁড়িপাল্লার সংসদ সদস্য প্রার্থী ও  কর্মী-সমর্থকরা । ঐদিন সকাল থেকে তাদের নির্বাচনী কর্মসূচি শুরু হয় রাতে এসে শেষ হয় । দিনব্যাপী এ কর্মসূচিতে খারগাচর, কাপাই, তেরমুখ বাজার, দোলান বাজার, চুপাইর, গোলদারটেক, নারগানা, নগরপাড়া, চান্দেরবাগ বাজার, জামালপুর বাজার, মেন্দিপুর সহ জামালপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানো হয়। বিকেলে জামালপুর বাজারে এক প্রচারণা মিছিলে প্রধান অতিথি দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী খায়রুল হাসান বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে সন্ত্রাস থাকবে না থাকবে না চাঁদাবাজ সকলেই শান্তিতে বসবাস করবে । এছাড়া তিনি আরো বলেন আগামী ৩ ফেব্রুয়ারি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কালীগঞ্জে আরআরএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণায় অংশ নিবেন । তাই সকালের আমিরে জামায়তের প্রোগ্রামকে সফল করার আহ্বান করছি ।
এদিকে দশম দিনের নির্বাচন প্রচারণায় অংশ নিয়েছেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিন, উপজেলা সাবেক আমির মাহমুদুল হাসান, খেলাফতে মজলিসের আমির রুহুল আমিন গাজীপুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট তাইজুল ইসলামসহ ১১ দলের অসংখ্য নেতাকর্মী ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

গাজীপুর-৫ আসনে ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন খায়রুল হাসান

প্রকাশের সময় : ০৭:৪২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬