ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদালত চত্বর থেকে পুলিশের বাইক চুরি, তদন্তে বেরিয়ে এলো চোরচক্রের নেটওয়ার্ক বিদ্যাকুটে বশির সমর্থকদের বিশাল মিছিল, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে আলোচনা নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৪৯, হাসপাতালে ভর্তি ৯১ ধুলাবালিতে খালেদা জিয়ার ছবি, গঙ্গাচড়ায় তদন্ত কমিটি গঙ্গাচড়ায় কাব স্কাউটদের ক্যাম্পফায়ারে শেষ হলো চার দিনের ক্যাম্পুরি স্বাস্থ্যসেবায় ডা.সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

“গান গাইতে সৌদি আরবে মমতাজ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / 587 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || গান গাইতে সৌদি আরবে মমতাজ|

গত নভেম্বরে প্রথমবারের মতো গান শোনাতে সৌদি আরব গিয়েছিলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। এবার আবারও এই গায়িকা উড়াল দিলেন মক্কা-মদিনার উদ্দেশ্যে। আর আগামীকাল শুক্রবার সৌদি আরবের জেদ্দা শহরের ফুরুশিয়া আছফানে ‘প্রবাসে আনন্দ উৎসব ২০২২’ অনুষ্ঠানে গান শোনাবেন এই ফোকসম্রাজ্ঞী ও সংসদ সদস্য।

এবারের সফরে মমতাজের সঙ্গে আছেন তার কন্যাসহ পরিবারের একাধিক সদস্য এবং মিউজিশিয়ান টিম। সৌদি রওয়ানা দেওয়ার ছবি নিজের ফেসবুকে ইতিমধ্যেই প্রকাশ করেছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, ‘নিয়ত গুণেই বরকত, উদ্দেশ্য পবিত্র মক্কা-মদিনা জিয়ারত। তারপর নিজের কর্ম, দোয়ার দরখাস্ত রইল।’

গায়িকা জানান, অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে আজ বৃহস্পতিবার মক্কা ও মদিনা জিয়ারত করবেন তিনি। কনসার্ট শেষে কিছুদিন সৌদিতে অবস্থান করবেন মমতাজ৷ চলতি মাসেই আবার দেশে ফিরবেন।
মমতাজের ভাষ্য, ‘আশা করি সৌদি প্রবাসী ভাইবোনদের সঙ্গে দারুণ কিছু সময় কাটবে। মিউজিশিয়ানসহ আমরা সবাই সেখানে পারফর্ম করার জন্য মুখিয়ে আছি।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“গান গাইতে সৌদি আরবে মমতাজ”

প্রকাশের সময় : ০১:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২