ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১১:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ১২৮ বার পড়া হয়েছে
৭০

গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতারা।‌

বুধবার (১৬ই জুলাই) বিকালে মৌলভীবাজার প্রেসক্লাব মোড় থেকে বিক্ষোভ মিছিল‌ বের হয়ে চৌমূহনায় অবরোধ গড়ে তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও বাগছাস নেতা-কর্মীরা। এতে শিক্ষার্থী, রাজনৈতিক সচেতন যুবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে হামলাকারীদের শাস্তি এবং আওয়ামী সন্ত্রাসের অবসান চেয়ে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে মৌলভীবাজার শহর।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক মতপ্রকাশে হামলার এই সংস্কৃতি আর বরদাস্ত করা হবে না। এনসিপি’র মতো একটি গণতান্ত্রিক দলের নেতাদের ওপর বর্বরোচিত হামলা স্বাধীনতার চেতনার সাথে বেঈমানি। যদি সরকার ব্যবস্থা না নেয় এই হামলার দায় সরকারকে নিতে হবে, এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

ব্লকেড কর্মসূচী ঘোষণার পর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে বদ্ধপরিকর থাকায় কোথাও কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এসময় এনসিপির জেলা প্রধান সমন্বয়ক ফাহাদ আলম বলেন, এটা শুধু একটি দলের ওপর হামলার প্রতিবাদ নয়, এটা আমাদের কথা বলা ও বাক স্বাধীনতার অধিকার রক্ষার লড়াই। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ না করে আগামীর বাংলাদেশ‌ চলতে পারে না। প্রতিবাদে সোচ্চার মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

প্রকাশের সময় : ১১:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫