ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে জুনিয়র শিক্ষক কর্তৃক সিনিয়র সহকারী শিক্ষিকা লাঞ্ছিত

“চন্দনা মজুমদারের ‘প্রেমে মরা’”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১০:১৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / ৪১৪ বার পড়া হয়েছে
১২৮

বিনোদন ডেস্ক।। “চন্দনা মজুমদারের ‘প্রেমে মরা’”।

বাংলা লোকগানের শ্রোতাপ্রিয় গায়িকা চন্দনা মজুমদার নতুন গান নিয়ে আসছেন। তার এবারের গানের শিরোনাম ‘প্রেমে মরা’।

‘একনদী বিরহ বুকে, চোখে তবু খরা, আমারে আর কী মারিবি? আমি প্রেমে মরা’-এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন হাবিব মোস্তফা, সংগীতায়োজনে ছিলেন জাহিদ বাশার পঙ্কজ।

গানটি প্রসঙ্গে চন্দনা মজুমদার বলেন, ‘হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের লোকগান। আমি অনেক সাধক পুরুষের গান করেছি। তবে, হাবিব মোস্তফা বয়সে তরুণ হলেও তার গানের বাণী ও সুর আমার ভালো লেগেছে। এই গানটির ভিতরে একটি প্রবহমান কান্নার অনুরণন পাবেন শ্রোতারা, যা তাদের মনকে প্রশান্ত করবে বলে বিশ্বাস করি।’

গীতিকার-সুরকার হাবিব মোস্তফা বলেন, ‘শ্রদ্ধেয় চন্দনা মজুমদার বাংলা লোকগানের জীবন্ত কিংবদন্তি। তার দরদি কণ্ঠে আমার রচিত কোনো গান গীত হয়েছে-বিষয়টি ভাবতেই ভালো লাগছে। আশা করছি, শ্রোতারা গানটি হৃদয় দিয়ে গ্রহণ করবে।’

জানা গেছে, শিগগিরই ইউটিউবে জি সিরিজে চ্যানেলে ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হবে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“চন্দনা মজুমদারের ‘প্রেমে মরা’”

প্রকাশের সময় : ১০:১৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২