ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিস ইউনিভার্সের মঞ্চে নজর কাড়ছেন সামিরা মাহি ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ পরীমণি, দেখালেন মধ্যমা! চলন্ত ভ্যান থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু এক মাসের শিশুর! আসামি হিসেবেই আইনি প্রক্রিয়ায় ফিরতে হবে শেখ হাসিনাকে: দুদক শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদের সেই নেতা বহিষ্কার শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে দিল্লির নতুন পদক্ষেপ, আবেদনপত্রের কপি ঢাকায় টঙ্গীতে মাদরাসাছাত্রকে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রীর প্রাণ গেল গঙ্গাচড়ায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক, আকুতি-মিনতিতেও মন গলল না স্বামীর

চলন্ত ভ্যান থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু এক মাসের শিশুর!

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 1 বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ব্যাটারিচালিত ভ্যানে মায়ের কোল থেকে পড়ে এক মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কোটালীপাড়ার কুরপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রিফাত মিয়া।তার বয়স এক মাস ১০ দিন। সে পার্শ্ববর্তী বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মোস্তাফিজ মিয়ার ছেলে

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা আমবৌলা গ্রামের স্বামীর বাড়ি থেকে সন্তানের চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে চিকিৎসাসেবা নেওয়ার পর ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলার পূর্ণবতী গ্রামে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

পথিমধ্যে কুরপালা এলাকায় পৌঁছালে মায়ের কোলে থাকা শিশুটি নড়াচড়া করতে থাকে। এ সময় সন্তানকে দেখার জন্য মা ওড়না সরাতে গিয়ে এক হাতে বোরকা ধরে রাখেন। একপর্যায়ে তার বোরকাটি হাত থেকে ফসকে ভ্যানের চাকায় প্যাঁচিয়ে যায়। এতে তিনি চলন্ত ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন। একইসঙ্গে তার কোল থেকে শিশুটিও সড়কে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ইজিবাইক শিশুটির ওপর দিয়ে চলে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়।

পরে শিশুটিকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কুমার মৃদুল দাস বলেন, দুর্ঘটনার শিকার শিশুটি হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পরে পরিবার তাকে নিয়ে চলে যায়।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

চলন্ত ভ্যান থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু এক মাসের শিশুর!

প্রকাশের সময় : ১০:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬