ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

চা শ্রমিক দম্পতির বিষপানে আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১২:১৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ১৮০ বার পড়া হয়েছে
৭২

চা শ্রমিক দম্পতির বিষপানে আত্মহত্যা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে চা–শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার। শনিবার সকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ি বাগানে এক চা–শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘুম থেকে উঠে প্রথমে তাঁদের শিশুপুত্র লিটন বুনারজি (৮) লাশ দুটি দেখতে পায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম ভাঙার পর লিটন তার মা সারি বুনারজিকে (৩৮) ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে ঘরের বাইরে গিয়ে দেখে, সামনের রাস্তায় পড়ে আছেন বাবা দিলীপ বুনারজি (৪৭)। এরপর প্রতিবেশীদের খবর দিলে তাঁরা গিয়ে নিশ্চিত হন, দু’জনেই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ দম্পতির দুই ছেলে ও এক মেয়ের বাবা–মা। বড় ছেলে ঢাকায় কাজ করেন, মেয়ে থাকেন দাদাবাড়িতে। ছোট ছেলে লিটন মা–বাবার সঙ্গেই থাকত।

স্থানীয় শ্রমিক নেতা হরগোবিন্দ গোস্বামী জানান, শুক্রবার রাতে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিল। তাঁদের মধ্যে কোনো বিরোধও লক্ষ্য করা যায়নি।

এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, “তাঁরা বিষপান করে আত্মহত্যা করেছেন। ঘরের সামনে বিষের খালি বোতল পাওয়া গেছে এবং মরদেহের মুখে বিষপানের দুর্গন্ধ ও ছিল। বিস্তারিত জানতে তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সত্যতা নিশ্চিত করা যাবে।”

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

চা শ্রমিক দম্পতির বিষপানে আত্মহত্যা

প্রকাশের সময় : ১২:১৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫