ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

চা-শ্রমিক নারী ও কিশোরীদের নিয়ে সংলাপ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:১৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • / ২১৩ বার পড়া হয়েছে
৬৫

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, চা বাগান নারী-কিশোরী সংগঠন এবং চা বাগান কর্তৃপক্ষের উপস্থিতিতে ব্রেকিং দ্য সাইলেন্স এর এর উদ্যোগে বৃহস্পতিবার শ্রীমঙ্গলের একটি পার্টি সেন্টারে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
ব্রেকিং দ্য সাইলেন্স এর উপ-পরিচালক ড. মো. তারেকুজ্জামান এর সভাপতিত্বে এবং প্রকল্প কো-অডির্নেটর পারভেজ কৈরী’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারি মহাপরিদর্শক পপি রানী দে, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রামভজন কৈরী, শ্রীমঙ্গল সরকারী কলেজের সহকারি অধ্যাপক সুর্দশন শীল, চা-শ্রমিক নেতা পংকজ কন্দ, নৃপেন পাল ও মৌলভীবাজার মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক সাহেদা আক্তার। সংলাপে লিডার প্রকল্পের অগ্রগতি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর সিলেট বিভাগী সমন্বয়কারী পারভেজ কৈরী। শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর এবং কমলগঞ্জ উপজেলার ছয়টি চা বাগানের বিভিন্ন সমস্যা তুলে ধরে চিহ্নিত করে চা বাগানে উক্ত সমস্যাগুলোর সমাধানের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিনিধি ও চা বাগান কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়।
সংলাপে চা-বাগানের ভিতরে চা সেকশনে নারীদের জন্য শৌচাগার ও টিউবওয়েল এর ব্যবস্থা, ডে-কেয়ার (ক্যারেজ ঘর) স্থাপন, ব্রেস্ট ফিডিং কর্ণার তৈরি, বাল্যবিবাহ রোধ, চা বাগানে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবাগুলো যাতে বাগানের হতদরিদ্র ও গরীব এবং প্রকৃত মানুষরা সেবা পায় তার জন্য সঠিক বাছাই এর ব্যবস্থা করা।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

চা-শ্রমিক নারী ও কিশোরীদের নিয়ে সংলাপ

প্রকাশের সময় : ০১:১৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩