ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

“চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র দাখিল”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:১৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / ২৭০ বার পড়া হয়েছে
৬৯

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র দাখিল।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- নূরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া ও স্ত্রী মাসুমা আক্তার।

বৃহস্পতিবার দুজনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

২০১৭ সালে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন মো. মুখলিছ মিয়া। এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেবন মিয়া।

বর্তমান চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া দলীয় মনোনয়ন বঞ্চিত হন। তাই তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।

এদিকে নির্বাচনে স্বামী-স্ত্রীর চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দাখিলের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

স্ত্রীর মনোনয়নপত্র দাখিলের বিষয়ে মো. মুখলিছ মিয়া বলেন, আমার বিরুদ্ধে বহু আগে থেকেই একটি মহল ষড়যন্ত্র করে আসছে। ষড়যন্ত্রের কারণে আমি নির্বাচন করতে না পারলে আমার স্ত্রী নির্বাচন করবেন। যদি বাছাইকালে কোনো সমস্যা না হয়, তাহলে আমার স্ত্রী মাসুমা আক্তার প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র দাখিল”

প্রকাশের সময় : ০৫:১৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২