ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, শেষে আত্মসমর্পণ স্বামীর চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার

‎‘জনগণই বিচার করবে’, সার ডিলার নিয়োগ নিয়ে হুঁশিয়ারি এমপি রায়হানের

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৪২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 17 বার পড়া হয়েছে

সার ডিলার নিয়োগে সরকারি নীতিমালা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। নিয়োগপ্রক্রিয়াকে ‘বানরের পিঠা ভাগের মতো’ আখ্যা দিয়ে তিনি বলেন, এতে যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করা হয়েছে। নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রকৃত যোগ্যদের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।
‎
‎রোববার (১১ অক্টোবর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
‎
‎রায়হান সিরাজী বলেন, ‘পীরগাছার বিষয়টা অলরেডি টক অব দ্য কান্ট্রি। একদম খুল্লামখুল্লা। আপনাদের সাংবাদিকদের কাছে বিষয়টি আরও স্পষ্ট, আপনারা সবাই জানেন। আমি কী উত্তর দেব? সাংবাদিক-জনগণ এখন সজাগ। ৫ আগস্টের পরে এ জনতা জেগেছে, আগেই জেগেছে। এই জনতাকে কেউ রুখতে পারবে না।’
‎
‎সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ‘একটাই বক্তব্য বলব, এখানে সরকারি নীতিমালা অনুসরণ করা হয়নি। মোটা দাগের বক্তব্য, এটি বানরের পিঠা ভাগ হয়েছে।’
‎
‎নিয়োগ পাওয়া ব্যক্তিদের অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তাঁর দাবি, তাঁদের অনেকেরই সার ব্যবসার পূর্ব অভিজ্ঞতা নেই। এমনকি কেউ কেউ চালের ব্যবসাও করেননি। তাঁর মতে, নীতিমালার শর্ত পূরণকারী অভিজ্ঞ ব্যবসায়ীদের নিয়োগ দেওয়া হলে সার বিতরণব্যবস্থাপনা উন্নত হবে এবং ভবিষ্যতে সংকট মোকাবিলা সহজ হবে।
‎
‎তিনি বলেন, বৈষম্য চরমে পৌঁছালে মানুষ প্রতিবাদে জেগে ওঠে। দেশে নতুন করে এমন পরিস্থিতি তৈরি হোক, তা তাঁরা চান না। সরকারকে নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে যোগ্য ব্যক্তিদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
‎
‎রায়হান সিরাজী বলেন, সার ডিলার নিয়োগে বৈষম্যের অভিযোগ সরকারকে গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। যোগ্যদের বঞ্চিত করে কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না। ন্যায্য অধিকার নিশ্চিত না হলে জনরোষ আরও তীব্র হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
‎
‎
‎

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

‎‘জনগণই বিচার করবে’, সার ডিলার নিয়োগ নিয়ে হুঁশিয়ারি এমপি রায়হানের

প্রকাশের সময় : ০৮:৪২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬