ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ শামছুল ইসলাম

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:২৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / 262 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মৌলভীবাজার জেলা সভাপতি, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ শামছুল ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার (৬ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ও গভর্ণমেন্ট ল্যাবরেটরি স্কুলে জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনি মৌলভীবাজার সদর উপজেলা ও জেলা, সিলেট বিভাগে প্রথম স্থান অধিকার করে ৮ বিভাগ ও ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন।
অধ্যক্ষ মাওলানা শামছুল ইসলাম ১৯৯৪ সালে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার শিক্ষকতায় যোগদান করে পরবর্তীতে উপাধ্যক্ষ ও পরে অধ্যক্ষ পদে সততা, নিষ্ঠা ও অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অত্র প্রতিষ্ঠানকে দেশের একটি উন্নত, আদর্শ ও দ্বীনি মারকাজ হিসেবে গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।
অধ্যক্ষের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মৌলভীবাজার জেলা জামে মসজিদের খতীব, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ সাহিত্য ও গবেষণা সম্পাদক, বিশ্বনন্দিত ওলিয়ে কামিল শামছুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব ক্বিবলাহ (র.) এর প্রতিষ্ঠিত ইসলামিক সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জেলা সভাপতি ও কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি, ইসলামিক ফউন্ডেশনের জেলা কার্যালয়ের ইমাম বাচাই কমিটির সদস্য ও জেলা সম্প্রদায়িক সম্প্রতি কমিটির সদস্য সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংস্থার সাথে যুক্ত থেকে সামাজিক ও ধর্মীয় উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য যে, ২০১৩ সালে তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমামের এ্যাওয়ার্ড অর্জন করেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ শামছুল ইসলাম

প্রকাশের সময় : ০৮:২৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩