ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশের একজন ভালো বন্ধু: পররাষ্ট্রমন্ত্রী”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • / 317 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশের একজন ভালো বন্ধু: পররাষ্ট্রমন্ত্রী|

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশে ভোট নিয়ে যে মন্তব্য করেছেন, তা ‘সাদা মনে’ বলেছেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে বুধবার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানি রাষ্ট্রদূত বলেছেন, তিনি এটা শুনেছেন, কেউ তাকে বলেছে।নিশ্চয় কেউ তাকে এভাবে ব্রিফ করেছে। সেজন্য তিনি এটা বলে ফেলেছেন। কিন্তু তিনি আসলে বাংলাদেশের একজন ভালো বন্ধু।

মোমেন আরও বলেন, তিনি সাদা-সিধে মানুষ। জাপান-বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর এবং আরও গভীর হবে।

তারা এবার আমাদের প্রধানমন্ত্রী জাপান যাওয়ার পর একটা কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করতে চায়।

আমরাও তাদের পছন্দ করি। তারাও আমাদের পছন্দ করে। এ ধরনের কেউ কিছু বললে হইচই করার কোনো কারণ নেই।
এর আগে গত ১৪ নভেম্বর ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত ইতি নাওকি বলেন, নির্বাচন নিয়ে বৈশ্বিকভাবে জাপানের মতামতের একটা গুরুত্ব রয়েছে। নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার মতো ঘটনা না ঘটা এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা করে জাপান।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশের একজন ভালো বন্ধু: পররাষ্ট্রমন্ত্রী”

প্রকাশের সময় : ০৫:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২