ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান

“জেনে নিন বাংলাদেশ-ভারত ওয়ানডে টিকিটের মূল্য”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / ২৭১ বার পড়া হয়েছে
১০৯

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || জেনে নিন বাংলাদেশ-ভারত ওয়ানডে টিকিটের মূল্য|

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ভারত। বাংলাদেশ ও ভারত তিন ম্যাচের ওয়ানডের পর দুটি টেস্ট খেলবে। ইতোমধ্যে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। যেখানে স্টেডিয়ামের গ্যালারিতে সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে ওয়ানডে সিরিজ দেখা যাবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকেটের ব্যাপারে তথ্য জানায়। সিরিজের প্রথম দুই ওয়ানডে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে। এই দুই ম্যাচে পূর্ব গ্যালারিতে বসে খেলা দেখার জন্য গুনতে হবে ২০০ টাকা।

গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট ১ হাজার ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১ হাজার টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকেটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

এবারের সিরিজে অনলাইনে টিকিট কাটার কোনো ব্যবস্থা রাখেনি বিসিবি। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধু মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে টিকেট বিক্রি করা হবে।

সিরিজের প্রথম ওয়ানডে আগামী ৪ ডিসেম্বর মাঠে গড়াবে। পরের ম্যাচ ৭ ডিসেম্বর। তৃতীয় ওয়ানডে খেলতে দুদল চট্টগ্রাম চলে যাবে। তবে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের ম্যাচের টিকিটের দাম এখনও জানায়নি বিসিবি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“জেনে নিন বাংলাদেশ-ভারত ওয়ানডে টিকিটের মূল্য”

প্রকাশের সময় : ০৫:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২