ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

“টাকার বস্তা নিয়ে ফখরুল সমাবেশ করতে যান:কাদের”

রিপু
  • প্রকাশের সময় : ০৩:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • / ২৯০ বার পড়া হয়েছে
৭৭

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || টাকার বস্তা নিয়ে ফখরুল সমাবেশ করতে যান:কাদের|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লন্ডন ও দুবাই থেকে ফখরুল সাহেবের কাছে টাকা আসে। সেই টাকার বস্তা নিয়ে তিনি সমাবেশ করতে যান।

আজ রোববার বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব ও খসরু সাহেব এখানে (পলোগ্রাউন্ডে) দাঁড়িয়ে বড় বড় কথা বলেছেন। আপনারা আজ দেখে যান। আজকে চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ ঘিরে মহাসমুদ্র। সমাবেশের ভেতরে যে লোক আছে তার চেয়ে ৮ গুণ বাইরে আছে। গোটা চট্টগ্রাম আজ মিছিলের নগর। কর্ণফুলীর সব ঢেউ আজ পলোগ্রাউন্ডে। বঙ্গোপসাগরের সব ঢেউ আজ পলোগ্রাউন্ডে। ’

বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পরিবহন নেতারা বলেছেন কোনো ধর্মঘট করবে না। এরপরও এক সপ্তাহ আগে থেকে কাঁথা, বালিশ, কম্বল, লোটা, মশার কয়েল ও তাঁবু টাঙাইয়া তারা শুইয়া আছেন। এই শীতের রাতে এখন টাকার ঢাকা। দুবাইয়ে টাকা, বিদেশের টাকা, লন্ডনি টাকা ফখরুলের কাছে আসে। টাকার বস্তা নিয়ে তিনি সমাবেশ করতে যান।’

মির্জা ফখরুলের উদ্দেশ্যে কাদের বলেন, ‘ফখরুল বলেছে সরকারের ঘুম নষ্ট হয়েছে। না, সরকারের ঘুম নষ্ট হয়নি। সরকার রাত জাগছে মানুষকে বাঁচানোর জন্য, গরিবকে বাঁচানোর জন্য। শেখ হাসিনা সারারাত জেগে থাকেন বাংলার মানুষকে বাঁচানোর জন্য। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। বাংলাদেশে গত ৪৭ বছরে ইতিহাসের সবচেয়ে সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা। বঙ্গবন্ধুর পর সবচেয়ে সাহসী ঠিকানা শেখ হাসিনা, সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। মৃত্যুর মিছিলে ও ধ্বংসের স্তুপে দাঁড়িয়ে তিনি বিজয়ের পতাকা উড়ান।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“টাকার বস্তা নিয়ে ফখরুল সমাবেশ করতে যান:কাদের”

প্রকাশের সময় : ০৩:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২