ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

“টাকা ফেরত পেতে ব্যাংকে ৯০ বছরের নারীর ধর্মঘট”

রিপু
  • প্রকাশের সময় : ০৬:১৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / ২৯৩ বার পড়া হয়েছে
৮৬

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || টাকা ফেরত পেতে ব্যাংকে ৯০ বছরের নারীর ধর্মঘট|

আর্থিক সংকটে জর্জরিত লেবাননের ব্যাংকগুলো থেকে আমানত ফেরত পাচ্ছেন না গ্রাহকরা। গত কয়েক মাসে গ্রাহকরা রীতিমতো হামলা, জিম্মি করে নিজেদের টাকা ফেরত নিয়েছেন। মঙ্গলবার এক বৃদ্ধা প্রতিবন্ধী টাকা ফেরত পেতে ব্যাংকের ভেতরেই অবস্থান করতে শুরু করেছেন।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ৯০ বছর বয়সি ইদ্রো খিদার নামে ওই নারী এদিন ছেলেকে নিয়ে রাজধানী বৈরুতে অডি ব্যাংকের একটি শাখায় যান। ব্যাংকে জমা থাকা নিজের ২০ হাজার ডলার উঠাতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ তাতে অস্বীকৃতি জানায়। এতে ওই নারী ক্ষিপ্ত হয়ে ব্যাংকেই বসে থাকার সিদ্ধান্ত নেন।

প্রতিবন্ধী ওই নারীর ছেলে হুসেইন খিদার বলেন, ‘আমরা ব্যাংকে বসে আছি এবং আমরা আমাদের আমানত ফেরত না পাওয়া পর্যন্ত এ স্থান ছাড়ব না।’ তিনি আরও বলেন, বৃদ্ধ বাবা-মায়ের ওষুধসহ অন্যান্য চিকিৎসার জন্য প্রতি মাসে আমার এক হাজার ডলার দরকার। আমাদের পরিবারের পক্ষে তা আর বহন করা সম্ভব হচ্ছে না। আমার মা পাঁচ বছর ধরে অসুস্থ। তারপরও আমরা এ টাকা তুলিনি। কিন্তু এখন এই খরচ সামলানো আর সম্ভব হচ্ছে না। বাবার ওপেন হার্ট সার্জারির প্রয়োজন ছিল।

ব্যাংক টাকা না দেওয়ায় আমরা ওষুধের মাধ্যমে সে রোগ দমানোর চেষ্টা করছি। খিদার বলেন, আমার মা তিল তিল করে এই টাকা জমা করেছেন। এখন প্রয়োজনের সময় এসেছে, অথচ ব্যাংক সেই টাকা ফেরত দিচ্ছে না। ব্যাংক কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, তারা রেজুলেশন ১৫৮ অনুযায়ী ডিপোজিট রিলিজ করবেন। যার মানে তারা আমাদের চার হাজার ডলার দেবে। ব্যাংক ম্যানেজার জানিয়েছেন, তিনি আমাদের অতিরিক্ত দুই হাজার ডলার উপহার দেবেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“টাকা ফেরত পেতে ব্যাংকে ৯০ বছরের নারীর ধর্মঘট”

প্রকাশের সময় : ০৬:১৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২