ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

টানা বৃষ্টিতে লাউয়াছড়া সড়ক দুই ঘণ্টা বন্ধ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০২:০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
  • / ১৯১ বার পড়া হয়েছে
৬৯

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে টানা বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির কারণে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ওপর বেশ কিছু গাছ শিকড়সহ উপড়ে পড়ে। এ কারণে কমলগঞ্জের সঙ্গে শ্রীমঙ্গলের সড়ক যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও বন্য প্রাণী বিভাগ এবং পল্লী বিদ্যুতের সদস্যদের সহযোগীতায় বিকাল ৩টায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০শে মে) ১০টা থেকে থেমে থেমে কমলগঞ্জে টানা ভারী বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর মাগুরছড়া গ্যাস কূপ ও লাউয়াছড়া উদ্যানের প্রধান গেইট এলাকায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক ধারে বেশ বড় একটি গাছ শিকড়সহ উপড়ে পড়ে। এর মধ্যে দুটি বড় গাছ সড়কের ওপর পড়ে থাকার কারণে এই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ ছিল। বিদ্যুৎকর্মী,বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা গাছ কেটে সরানোর পর বিকাল ৩টায় এই সড়কে যোগাযোগ স্বাভাবিক হয়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম মাগুরছড়ায় গাছ পড়ে যানবাহন চলাচল দুই ঘণ্টা বন্ধ থাকার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

টানা বৃষ্টিতে লাউয়াছড়া সড়ক দুই ঘণ্টা বন্ধ

প্রকাশের সময় : ০২:০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪