ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

ডন রূপে হাজির আসিফ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
  • / 416 বার পড়া হয়েছে

ডন রূপে মিউজিক্যাল ফিল্মে আসিফ। ছবি: ফেসবুক

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবার ডন রূপে হাজির হচ্ছেন একটি গানচিত্রে। গানটির শিরোনাম ‘দ্য লাস্ট ডন’।

গানটি গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন এই কণ্ঠশিল্পী। এই মিউজিক্যাল ফিল্মে আসিফ আকবরের সঙ্গে অভিনয় করেছেন জেবা জান্নাত। গানের কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। সংগীত পরিচালনা করেন জাভেদ আহমেদ কিসলু এবং গানের ভিডিও পরিচালনায় ছিলেন সৈকত নাসির।

গানটি নিয়ে আসিফ লিখেছেন, ‘একজন গায়ক গান গায়, আনন্দের জীবন। তার চোখে ধরা পড়তে থাকে যাপিত জীবনের নিকৃষ্ট অংশগুলো। সে নিজেও সেই নোংরা সমাজের একটি অংশ। বিচারের বাণী কাঁদছে নিভৃতে, ডন আইন তুলে নেয় নিজের হাতে। শিশু ধর্ষণ ও পাচার, তাদের অঙ্গ কর্তন করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা এবং নারী পাচারসহ মানবপাচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমরা তৈরি করেছি “দ্য লাস্ট ডন”! গায়ক হিসেবে আমি সর্বোচ্চ ন্যায়বিচার চাইতে পারি কথা, সুরে, গানে।’

‘দ্য লাস্ট ডন’ গানটি আগামী ১৭ জুন বিকেল ৪টায় আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

সৈকত নাসির বললেন, ‘এই কাজটার শুটিং পরিকল্পনা আর প্রস্তুতি মিলিয়ে প্রায় ছয় মাস লেগেছে। আসিফ ভাইয়ের পরামর্শ অনুযায়ীই সাজানো হয়েছে। তিনি অনেক দিন ধরে এমন প্রতিবাদী গল্পের গান নিয়ে ফিল্ম করার কথা ভাবছিলেন। তিনটি অ্যাকশন দৃশ্য রয়েছে। প্রতিটি দৃশ্য আসিফ ভাই নিজে করেছেন। সত্যি বলতে কী, কাজের প্রতি তাঁর ডেডিকেশন আমাকে আগেও মুগ্ধ করেছে, এবারও। আমরা আশা করছি, এই ঈদের আলোচিত একটি কাজ হতে যাচ্ছে এটি।’

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

ডন রূপে হাজির আসিফ

প্রকাশের সময় : ০৯:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪