ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

ডিবির খাঁচায় ইয়াবাসহ আটক-১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • / 272 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল মিয়া(২৫) নামে এক মাদকসহ আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল উপজেলাধীন আশিদ্রোন ইউপির জানাউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ৬ নং আশিদ্রোন ইউনিয়নের অন্তর্গত জানাউড়া (করইতলা) এলাকার জানাউড়া টু সিন্দুরখান রোডের জনৈক জলিল মিয়ার লেবু বাগানের সামনে থেকে তাকে আটক করা হয়।
এসময় আটককৃত রুবেল মিয়ার দেহ তল্লাশী করে তার পরনের লুঙ্গির কোছা থেকে একটি জিপারযুক্ত পলিথিনের প্যাকেট থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত রুবেল মিয়া শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া (করইতলা) গ্রামের আসলম মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, “মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন সংবাদে অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে একজনকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত রুবেল মিয়া ও পলাতক আরেক ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ২০১৮ইং সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন মাদকমুক্ত জেলা গড়তে সকলের সহযোগিতা সম্ভব হবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

ডিবির খাঁচায় ইয়াবাসহ আটক-১

প্রকাশের সময় : ০২:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩