ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স

“ডিসেম্বরে বিএনপিকে মাঠে নামতে দেওয়া হবে না”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:১৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / 474 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ডিসেম্বরে বিএনপিকে মাঠে নামতে দেওয়া হবে না|

‘১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার নেতৃত্বে’ বিএনপি নেতাদের এমন হুংকারের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেছেন, আগামী ডিসেম্বরে বিএনপিকে মাঠে নামতে দেওয়া হবে না।

শনিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও অ্যাডভোকেট কামরুল ইসলাম এই হুঁশিয়ারি দেন।

তারা বলেন, ডিসেম্বরজুড়েই আওয়ামী লীগের কর্মসূচি দেওয়া হবে।

শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ডা. অরূপ রতন চৌধুরী।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিজয়ের মাসে বিএনপিকে সারা দেশের কোথাও নামতে দেওয়া হবে না। সারা মাসব্যাপী আমাদের কর্মসূচি থাকবে। সকালে একটা, বিকালে আরেকটা।

তিনি বলেন, বিএনপি একটা সুযোগের অপেক্ষায় আছে। একেক সময় একেকটা ছোট-বড় সুযোগ আসে। সেটাকে পুঁজি করেই তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। নির্বাচনের আরও এক বছর আছে। এর আগেই তারা ক্ষমতা দখলের জন্য, উল্টো পথে ক্ষমতায় যাওয়ার জন্য পাঁয়তারা শুরু করেছে।

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, তারা (বিএনপি) চায় আমাদের তৃণমূল নেতাকর্মীরা যাতে উত্তেজিত হয়, তাদের ওপর আক্রমণ করে। তবে আমাদের নেতাকর্মীরা ধৈর্য ধরে আছে। এজন্য তারা (বিএনপি) অরাজনৈতিক ভাষায়, নোংরা ভাষায় আস্ফালন করছে। তাই পরিষ্কার কথা- এদের আর বরদাশত করা হবে না, মাঠে থাকতে দেওয়া যাবে না।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“ডিসেম্বরে বিএনপিকে মাঠে নামতে দেওয়া হবে না”

প্রকাশের সময় : ০৫:১৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২