ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত বিয়ের আগে হবু দম্পতির যে ৭ প্রস্তুতি নেওয়া উচিত মরদেহ থেকে গয়না লুটের চেষ্টা, নেপালে গ্রেপ্তার দুজন

“ড. কামালকে একহাত নিলেন ওবায়দুল কাদের”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৩৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / 337 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ড. কামালকে একহাত নিলেন ওবায়দুল কাদের|

দেশের বাইরে চলে যাওয়ার পূর্বপ্রস্তুতি হিসেবেই সরকার বিদেশে অর্থপাচার করছে বলে মন্তব্য করায় বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে একহাত নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের বলেন, এখন ড. কামাল হোসেন মুখ খুলেছেন। তিনি বলেছেন- দেশের বাইরে যেতে হবে তাই সরকার টাকা পাচার করছে। কামাল হোসেন একজন রহস্যপুরুষ।

তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে যখন গ্রেফতার করা হয়, কামাল হোসেন সাহেব গাড়িতে করে এসে আজকের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকে পড়েন। তারপর খবর পেলাম, তিনি পাকিস্তানিদের সঙ্গে মিলেমিশে চলে গেছেন পাকিস্তানে। কামাল সাহেব বঙ্গবন্ধুর দয়ায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন।

শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

ড. কামাল হোসেনের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, লজ্জা করে না? কিভাবে আপনি বাংলাদেশে থেকে বঙ্গবন্ধুকে গ্রেফতারের পর ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় নিতে গিয়ে ওদের (পাকিস্তানি) কাছে ধরা দিয়েছেন। আজকে কামাল হোসেন অর্থপাচারের কথা বলেন। ড. কামাল হোসেন সাহেব কী করেছেন? কালো টাকা সাদা করেছেন।

ড. কামাল হোসেনের উদ্দেশে তিনি আরও বলেন, আপনি অর্থপাচার করেন। তারেকের নাম বলেন না। নিজে অর্থপাচার করে আপনার ইহুদি জামাতার মাধ্যমে কত কোটি টাকা পাচার করেছেন দেশের মানুষ তার হিসাব চায়। ট্যাক্স ফাঁকি দিয়ে আদালতে গিয়ে তারপর আদেশ নিয়ে ট্যাক্স জমা দিয়েছেন। তিনি এখন শেখ হাসিনাকে কটাক্ষ করে বড় বড় কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কামাল হোসেন সাহেব- আমরা তো জানতাম আপনার পকেটে সবসময় একটা ভিসা থাকে। হঠাৎ এই আছেন তো এই নেই। দলের লোকেরাও বলে। এই হলো ড. কামাল হোসেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ১-১১তে কী ভূমিকা আপনাদের ছিল? সেদিন জরুরি সরকারের সঙ্গে যোগসাজশ করে আপনারা এখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে সরকার গঠনের পরিকল্পনা করেছিলেন। সেই রঙিন খোয়াব রয়েই গেছে। আজও আবার তত্ত্বাবধায়কের নামে জরুরি সরকার চাইছেন? তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামান।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“ড. কামালকে একহাত নিলেন ওবায়দুল কাদের”

প্রকাশের সময় : ০১:৩৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২