ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“দিল্লিতে শবনম ফারিয়ার সফল অস্ত্রোপচার”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • / 308 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || দিল্লিতে শবনম ফারিয়ার সফল অস্ত্রোপচার|

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার নাকে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সোমবার রাতে দিল্লির একটি হাসপাতালে তার নাকে অস্ত্রোপচার করা হয়।
সোমবার রাতে অভিনেত্রী ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে ব্যথানাশক ও অ্যানেস্থিয়ার প্রভাবে মাথা এখনো ঘুরছে।’

তিনি আরও লিখেছেন, ‘আমাকে যারা দোয়া করেছেন ধন্যবাদ তাদের। আমার প্রতি আপনাদের শুভ কামনা জানানোকে সত্যিই সম্মান জানাই, জানাচ্ছি কৃতজ্ঞতা।’

শ্বাসকষ্ট সমস্যার কারণে গত অক্টোবর থেকে দেশে এবং দেশের বাইরে অনেক জায়গায় চিকিৎসা করিয়েছেন ফারিয়া। প্রথমে ভেবেছিলেন কার্ডিয়াক সমস্যা। পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন, তার কার্ডিয়াক সমস্যা নেই। নাকে জটিলতা রয়েছে।

অস্ত্রোপচার শেষ হওয়ার কথা জানিয়ে এই অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, আমার চিকিৎসক ডা. কে কে হান্ডার কথা অনুযায়ী এক দিন পরেই-অর্থাৎ আগামীকাল আমার ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। কিন্তু আগামী ৭ থেকে ১০ দিন আমার নাক দিয়ে রক্ত পড়তে থাকবে। একবার এটা সম্পন্ন হলেই বাড়ি ফিরে যেতে পারব। প্লিজ! আমার জন্য সবাই দোয়া করবেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“দিল্লিতে শবনম ফারিয়ার সফল অস্ত্রোপচার”

প্রকাশের সময় : ০২:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২