ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

দুই ভাতিজিকে হত্যার ঘাতক পুলিশের জালে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৮:৩০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / ২১১ বার পড়া হয়েছে
৮৬
দুই ভাতিজিকে হত্যার ঘাতক পুলিশের জালে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার দায়ে ঘাতক চাচা মাসুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪রা জুন) বিকেলে উপজেলার ইসলামপুর ইউপির কাঠালকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত মঙ্গলবার (৩রা জুন) বিকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা মাসুক মিয়া তার দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের স্বামী শহিদ মিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনায় নিহতরা হলেন- কাঠালকান্দি গ্রামের আবু মিয়ার মেয়ে শারমিন আক্তার (২৭), তার ছোট বোন মাছুমা বেগম (২৫)। তাদের মা হাজিরা বেগমকেও কুপিয়ে রক্তাক্ত করা হয়।
স্থানীয় ও দায়েরকৃত মামলার সূত্রের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে কাঠালকান্দি গ্রামের আবু মিয়া ও তার ভাই মাসুক মিয়ার মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাসুক মিয়া বিরোধপূর্ণ ওই জমিতে হালচাষ করতে বাঁধা দিলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম ও তার দুই মেয়ে শারমিন ও মাছুমা বেগমকে কুপিয়ে জখম করেন চাচা মাসুক মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারমিন ও মাছুমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মা হাজিরাকে সংকটাপন্ন অবস্থায় সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, ‘হত্যাকাণ্ড ঘটনার নিহতের পরিবার মামলা দায়ের করেন। পুলিশ অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি মাসুক মিয়াকে বুধবার বিকেলে গ্রেপ্তার করেছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

দুই ভাতিজিকে হত্যার ঘাতক পুলিশের জালে

প্রকাশের সময় : ০৮:৩০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫