ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“দুধ দিয়ে গোসল করে যে সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার সমর্থক”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • / 288 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || দুধ দিয়ে গোসল করে যে সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার সমর্থক|

সৌদি আরবের সঙ্গে হেরে যাওয়ায় অভিমান আর ক্ষোভে আর্জেন্টিনাকে আর সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছেন কুড়িগ্রামের এক যুবক। এজন্য তিনি তিন কেজি দুধ দিয়ে গোসল করেছেন।
কুড়িগ্রাম পৌর শহরের চর কুড়িগ্রাম সিঅ্যান্ডবি মোড় এলাকার মো. নজরুল ইসলামের ছেলে আসিফ এমন কাণ্ড ঘটিয়েছেন।

তার এ ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কেউ সমবেদনা জানাচ্ছেন কেউ করছেন কটূক্তি। চলছে মিশ্র প্রতিক্রিয়া।

আর্জেন্টিনা সৌদি আরবের সঙ্গে ২-১ গোলে হেরে গেলে মঙ্গলবার গভীর রাতে শহরের সিঅ্যান্ডবি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার পর্যন্ত আসিফ আর্জেন্টিনার এক কট্টর সমর্থক ছিলেন। বিশ্বকাপ ফুটবল এলেই প্রিয় দল আর্জেন্টিনার প্রতি অগাধ ভালোবাসায় বাড়িতে আর্জেন্টিনার পতাকা, গায়ে জার্সি পরে এলাকা ঘুরেন। প্রিয় দলের সমর্থকদের বিভিন্নভাবে উৎসাহ জোগান। মঙ্গলবারও তার ব্যতিক্রম ছিল না। কাঙ্ক্ষিত দল জিতবে বলে আর্জেন্টিনার খেলা দেখতে প্রজেক্টের সামনে বসেছিলেন তিনি। শেষ পর্যন্ত প্রিয়দল হেরে যাওয়ায় আশাহত হয়ে সবার সামনে দলের প্রতি অনীহা প্রকাশ করে দুধ দিয়ে গোসল করে আজীবনের জন্য সাপোর্ট করবেন না বলে জানান তিনি।

এ ঘটনার দেড় মিনিটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে আসিফকে নিয়ে এলাকায় ফুটবলপ্রেমীদের মাঝে সমালোচনার ঝড় উঠে।

এ বিষয়ে আসিফ জানান, আমার বোধ হওয়ার পর থেকে আর্জেন্টিনার সাপোর্ট করে আসছি। মনেপ্রাণে আর্জেন্টিনাকে ভালোবাসি। আমার এ বয়সে জানা মতে- আর্জেন্টিনা বিশ্বকাপ ট্রফি নিতে পারে নাই। বড় দলের সাপোর্টার হয়ে প্রতিবারই লজ্জায় পড়েছি। তাই সিদ্ধান্ত নিলাম যতদিন বেঁচে থাকবো আর কখনো আর্জেন্টিনাকে সাপোর্ট করব না।

তিনি আরও বলেন, অন্য দলকে সাপোর্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। তবে এবার থেকে দলগুলোর খেলা দেখে বুঝেশুনে সাপোর্ট করব। যাতে আর লজ্জায় না পড়তে হয়।

কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান বলেন, বিশ্বকাপ ফুটবল একটি জাতীয় খেলা। এ খেলাকে ঘিরে নানান দলের সমর্থক থাকতে পারে। তবে খেলাকে কেন্দ্র করে সমর্থকদের মাঝে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। খেলা হারজিতের। পছন্দের দল থাকবে এটাই স্বাভাবিক। তবে খেলাকে বেশি গুরুত্ব দিতে হবে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“দুধ দিয়ে গোসল করে যে সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার সমর্থক”

প্রকাশের সময় : ০৫:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২