ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই
দৃষ্টিনন্দন সোনালী কৈ মাছ

দৃষ্টিনন্দন সোনালী কৈ মাছ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / ২০৪ বার পড়া হয়েছে

সোনালী রঙের কৈ মাছ। ছবি : সংগৃহীত

৯০

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর গ্রামে কালীপ্রসাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির তরফদারের বাড়ির পুকুরে ধরা পরেলো বিরল প্রজাতির সোনালী রঙ্গের দৃষ্টি নন্দন কৈ মাছ।

জানা যায়, বৃষ্টির সময় বিরল প্রজাতির এই কৈ মাছটি পুকুর থেকে উঠে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলে। তখন আব্দুল মুক্তাদির তরফদারের ছেলে ইমন তরফদার দেখতে পেয়ে বিরল প্রজাতির সোনালী রঙ্গের কৈ মাছটিকে ধরে নিয়ে আসেন। এই খবরটি ছড়িয়ে পরলে কৈ মাছটি দেখার জন্য উৎসুক লোকজন ও আত্মীয় স্বজনেরা তাদের বাড়িতে জড়ো হতে থাকেন।

শুক্রবার ২৫ এপ্রিল সকালে দেখা যায়, ইমন তরফদার একটি এ্যাকুরিয়ামে মাছটিকে খুব যত্নের সাথে রেখেছেন। সে বলেন তিনি দুই দিন আগে বৃষ্টির সময় মাছটি পুকুর থেকে পাড়ে উঠে যায়। তখন আমি মাছটি দেখতে পেয়ে ধরে আনি। বর্তমানে একটা এ্যাকুরিয়ামে খাবার দিয়ে রেখেছি। মাছটির পেটে ডিম রয়েছে। যদি মৎস্য অফিস মাছটি নিয়ে বাচ্চা ফোটানোর ব্যবস্থা করতো তাহলে হয় তো সোনালী রঙ্গের নান্দনিক জাতের কৈ মাছের প্রজননে বৃদ্ধি পেতো।

এবিষয়ে কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান সিদ্দিকী বলেন অনেকগুলো মাছের মধ্যে ২/১ টি এরকম হতেই পারে। জেনেটিক কারণে এগুলো এমন হয়ে থাকে।

মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: আরিফ হোসেন বলেন এটি আমাদের দেশি কই মাছ। জেনেটিক্যালি কারণে অনেকগুলো মাছের মধ্যে হঠাৎ দু’একটা এমন ঘটনা হয়ে যায়। তবে এটি নতুন কোন জাত নয়। প্রজনন সম্পর্কে তিনি বলেন আমাদের এরকম কোন ব্যবস্থা নেই।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

দৃষ্টিনন্দন সোনালী কৈ মাছ

দৃষ্টিনন্দন সোনালী কৈ মাছ

প্রকাশের সময় : ১১:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫