ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

“দেশের পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বসছে বিএনপি”

রিপু
  • প্রকাশের সময় : ১১:৫৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • / ২৬২ বার পড়া হয়েছে
৭০

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || দেশের পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বসছে বিএনপি|

১০ ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে আগামীকাল বৈঠক করবে বিএনপি। এ জন্য ঢাকায় বিদেশি সব দূতাবাসসহ জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিকাল ৩টায় রাজধানীর হোটেল লেকশোর-এ এই বৈঠক হবে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যু অবহিত করতে এ বৈঠক। বিশেষ করে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের অবহিত করা হবে। এ ছাড়া সারা দেশে পুলিশের বিশেষ অভিযান, ‘গায়েবি’ মামলা, ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে গণগ্রেফতার, বাসায় বাসায় তল্লাশি, গণসমাবেশের ভেন্যু প্রসঙ্গসহ নানা ইস্যু সম্পর্কে কূটনীতিকদের জানানো হবে।

এসব বিষয় লিখিত আকারে জানানোর পাশাপাশি বিএনপি নেতারা তাদের বক্তব্যেও তুলে ধরবেন। এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

তবে বিএনপির বৈদেশিক কমিটির একাধিক সদস্য যুগান্তরকে জানান, এটি তাদের রুটিং ওয়ার্ক।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বৈদেশিক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ যুগান্তরকে বলেন, এটি একটি সেমিনার। কিন্তু মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে তো জানানো হয়নি

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“দেশের পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বসছে বিএনপি”

প্রকাশের সময় : ১১:৫৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২