ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

নবীনগরকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই – নজু

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৮:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

১৬৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম নজু নবীনগরের যুবকদের স্বাবলম্বিতার শক্তি দিয়ে উপজেলা বদলে দেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি নবীনগর উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়তে সকলের সহযোগিতা চান।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে নবীনগর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন, নবীনগরের যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করেই আমি একটি আধুনিক, উন্নত ও বেকারত্বমুক্ত উপজেলা গড়ে তুলবো। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশে যুবসমাজকে স্বাবলম্বী করার জন্য প্রতিটি উদ্যোগ গ্রহণ করা হবে।

সৌদি আরবে নিজের ব্যবসায়িক অর্জনের প্রসঙ্গ উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, “সেখানে আমি দুই হাজার মানুষের কর্মসংস্থান করেছি। নবীনগর আমার জন্মভূমি—এখানেও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করবো, ইনশাআল্লাহ।”

এসময় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ (আকাশ), পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম নিরব, যুব অধিকার পরিষদ সভাপতি রাকিবুল ইসলাম রাসেল, কামরুল হাসান( ইকরাম), খন্দকার আইটির কর্ণধার খন্দকার মোঃ আলমগীর হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সভার আগে নজু পৌর এলাকার মাঝিকাড়া থেকে শতশত নেতাকর্মীসহ ব্যানার-ফেস্টুন নিয়ে বাজারের বিভিন্ন এলাকায় শোডাউন ও কৌশল বিনিময় করেন। শেষ পর্যায়ে তিনি আসন্ন নির্বাচনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই – নজু

প্রকাশের সময় : ০৮:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫