ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

নবীনগরে অটোরিকশা চাপায় এক শিশুর প্রাণ গেল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:১৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • / 342 বার পড়া হয়েছে

মোঃ আলমগীর খন্দকার, প্রতিদিনের পোস্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাপাং গ্রামে রাস্তা পারাপারের সময় অটোরিস্কা চাপায় মারিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার আইতলা গ্রামের সেলিম মিয়ার দুই ছেলে এক মেয়ের মধ্যে মারিয়া বড়।

জানা যায়, নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে নানুর বাড়ি বেড়াতে আসলে রাস্তা পারাপারের সময় বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোচালক অটো রেখে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা অটোরিক্সা আটক করেন। ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম নূর আজ্জম প্রতিদিনের পোস্টকে বলেন, গত বুধবার আইতলা গ্রামের একটি মেয়ে তার পরিবারের সাথে লাপাং উত্তরপাড়া নানুর বাড়িতে বেড়াতে আসলে বিকেল ৪ টার দিকে রাস্তা পারাপারের সময় অটোরিস্কার সাথে ধাক্কা লেগে একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরে অটো রিকশা চালক ও শিশুটির পরিবারের মধ্য স্থানীয়ভাবে বিষয়টি সমঝোতা হয়।

এ বিষয়ে নবীনগর থানার এসআই জাহাঙ্গীর প্রতিদিনের পোস্টকে জানান, লাপাং উত্তরপাড়ায় অটোরিক্সা দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যু হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে অটোরিকশা চাপায় এক শিশুর প্রাণ গেল

প্রকাশের সময় : ১০:১৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩