ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা

নবীনগরে আওয়ামী লীগ নেতার ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • / 387 বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. নাছির উদ্দিনের মালিকানাধীন ‘জনতা ব্রিক ফিল্ড’ নামক ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, আনসার ও পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযোগ উঠেছে, জনতা ব্রিক ফিল্ডে প্রয়োজনীয় মাটি কাটার লাইসেন্স ছিল না এবং নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপন করা হয়েছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন), ২০১৯ এর ৫ ও ৮ ধারা লঙ্ঘনের অপরাধে এই জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ জানান, পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক বিমল চক্রবর্তীর প্রসিকিউশনের ভিত্তিতে এ অভিযান চালানো হয় এবং জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

তবে, জনতা ব্রিক ফিল্ডের মালিক নাছির উদ্দিন অভিযোগ করেছেন যে, তাকে কাগজপত্র দেখানোর সুযোগ না দিয়েই জরিমানা করা হয়েছে এবং অন্যান্য ইটভাটা থাকা সত্ত্বেও শুধুমাত্র তার ভাটায় অভিযান চালানো হয়েছে। তিনি এই বিষয়ে আপিল করবেন বলে জানিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ জানান, মোবাইল কোর্টে সব সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নেয়া হয় এবং জনতা ব্রিক ফিল্ড কর্তৃপক্ষ ঘটনাস্থলে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তিনি আরও জানান, এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে আওয়ামী লীগ নেতার ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ১০:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪