ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ সিঙ্গেল দিবস, একাই যখন নিজের সঙ্গী! এক্সের প্রোফাইল দেখা ছাড়তে পারছেন না? কাজে দেবে ৫ সহজ কৌশল ​চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর বাড়ি বাড়ি বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার উদ্যোগ: এমপি নূরুল ইসলাম বুলবুল ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ ​ ‎‘চাকরির জন্য’ ৫ লাখ টাকা, ছয় বছর পরও মেলেনি চাকরি শিশুর অবস্থান জানতে জিপিএস ট্র্যাকার ব্যবহার করতে পারেন কোন ধরনের, জানুন বিস্তারিত ​ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গঙ্গাচড়ায় যুবদলের মিছিল কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

নবীনগরে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:২৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 129 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের দুই পক্ষের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে টিয়ারা গ্রামের বাসিন্দা শিশু মিয়ার সাথে একই গ্রামের আবুল হোসেন মিয়ার বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গত শুক্রবার বিকেলে বিটঘর বাজার থেকে টিয়ারা গ্রামে ফেরার পথে আবুল হোসেনের তিন সমর্থককে আটকে মারপিট করে শিশু মিয়ার লোকজন। এর জের ধরে আজ শনিবার উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িরতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। এলাকায় যাতে পুনরায় উত্তেজনা সৃষ্টি না হয়, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রকাশের সময় : ০৮:২৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬