ঢাকা , শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১১:১৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
  • / ২৭৪ বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

১০৭

মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৫শে মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী, মাদকমুক্ত নবীনগর চাই সভাপতি আবু কাউছার, নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ, বীরমুক্তিযোদ্ধা সামছুল আলম সাহন, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ সাইদুর রহমান, উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জামাল হোসেন পান্না প্রমুখ।

এ সময় বক্তারা একাত্তরের ২৫শে মার্চে নিরীহ-নিরস্ত্র বাঙালির উপর পাক-বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের সমালোচনা করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একই সময়ে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২৬শে মার্চ, স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জাতির পিতা, ২৫শে মার্চ ও মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:১৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩