ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়ানোর প্রয়োজন মনে করিনি’: মেঘনা আলম চরফ্যাশনে ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক একটু পরেই ফিরছি’ বলে স্ত্রীকে গ্যারেজে রেখে যান মাসুদ, অতঃপর… নারী বন্ধুর বাসায় ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, আহত আরও ২ নবীনগরে কবরস্থানের উন্নয়নে প্রবাসীদের ২ লাখ টাকা সহায়তা নবীনগরে নদী ভরাটের দায়ে ২ লাখ টাকা জরিমানা নোয়াখালী কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের জন্য হাইকমিশনের নির্দেশনা গঙ্গাচড়ায় কীটনাশকে ধানক্ষেত নষ্টের অভিযোগ, জমি নিয়ে উত্তেজনা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

দুই নারীর অভিনব কৌশলে ডিপার্টমেন্টাল স্টোরে চুরি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / 181 বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখায় অভিনব কৌশলে একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৫ লাখ টাকা চুরির ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আইনের সংঘাতে জড়িত এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গত ১০ই মার্চ শাহবাজপুর বাজারের ‘রাসেল ভেরাইটিজ স্টোর’এ দুই নারী বোরকা পরিহিত অবস্থায় ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তারা মালামাল কেনার কথা বলে দোকান মালিককে ব্যস্ত রাখে।

এ সুযোগে তাদের সঙ্গে থাকা প্রায় ৭ বছরের এক শিশুকে দিয়ে ক্যাশবাক্স থেকে ৫ লাখ টাকা চুরি করানো হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্ঘাটন করে পুলিশ।

গত মঙ্গলবার সিলেটের বিশ্বনাথ থানার সহযোগিতায় স্মৃতি রানি শাহজি ওরফে স্মৃতি বেগম (৩১) এবং শিশুটিকে আটক করা হয়। পরে স্মৃতি বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে দক্ষিণ সুরমার ওমর কবর কাশবন এলাকা থেকে অপর আসামি শানু বেগমকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তাররা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা সিলেট বিভাগের বিভিন্ন বাজারে ক্রেতা সেজে দোকানিদের অগোচরে টাকা চুরি করে আসছিলো।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দুই নারীকে আদালতে পাঠানো হয়েছে। আর আইনের সংঘাতে জড়িত শিশুটিকে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রবেশন অফিসার ও শিশু বিষয়ক কর্মকর্তার পরামর্শে তার নানীর জিম্মায় দেওয়া হয়েছে বলে নিশ্চিত করে জানান বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

দুই নারীর অভিনব কৌশলে ডিপার্টমেন্টাল স্টোরে চুরি

প্রকাশের সময় : ০২:১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬