ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গরুর খামার থেকে তেলের ঘানি—গঙ্গাচড়ায় মার্কিন রাষ্ট্রদূত ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় ভাগ্নের ওপর হামলা, কুপিয়ে জখম রাজবাড়ীতে নারী ব্যবসায়ীকে মারধর, লাথির দৃশ্য ভাইরাল নবীনগরে ভাসমান সবজি চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চীনের মডেল নিতে চাই’ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে কঠোর হচ্ছে ঢাকা, প্রধান সড়কে নিষেধাজ্ঞা টাকা-সোনা নিয়ে স্ত্রী উধাও, প্রবাসী স্বামীর অভিযোগে নতুন মোড় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৮ নারী-পুরুষকে আটক চিকিৎসায় অবহেলায় মৃত্যু’—মানিকগঞ্জে স্বজনদের অভিযোগ চিকিৎসা নিতে এসে নিথর দেহে ফিরলেন শিক্ষিকা, স্বামীর চোখে সেই ভয়াবহ মুহূর্ত

নবীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৪০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • / 356 বার পড়া হয়েছে

মো. আলমগীর খন্দকার, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নিলুফা আক্তার (২১) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন নারুই ব্রাহ্মণহাতা মধ্য পাড়ার ফজর আলীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত নিলুফা আক্তার একই গ্রামের মজিবুর রহমানের মেয়ে তার তিন মাসের একটি ছেলে সন্তান রয়েছে।

এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, পারিবারিক কলহের জেরে এমনটা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হলেও অনেকে আবার মনে করছেন ওই নারীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। পরিবারের ঘনিষ্ঠজনদের সাথে কথা বলে জানা যায়, এই হত্যাকাণ্ডের পিছনে তার স্বামী রবিউল্লাহর সম্পৃক্ততা থাকতে পারে মর্মের সন্দেহ করা হচ্ছে। তার স্বামী পূর্বে আরো দুটি বিয়ে করেছিল, তার আচরণগত সমস্যার কারণে ওই দুই সংসারও টিকেনি।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম প্রতিদিনের পোস্টেকে জানান, উপজেলার কাইতলা ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতা গ্রামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এমনটা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার স্বামীকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্ত শেষে জানা যাবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : ০৫:৪০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪