ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা

নবীনগরে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে নৌকাকে সমর্থন দিল ঈগল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:৩০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • / 466 বার পড়া হয়েছে

মো. আলমগীর হোসেন, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নৌকা মনোনীত প্রার্থী ফয়জুর রহমান বাদলকে সমর্থন দিলেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল) একেএম মমিনুল হক সাইদ।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর ফরহাদ বলেন, “যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পেরিয়ে গেছে, তাই এখন আর কোনো প্রার্থীর অফিসিয়ালি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই। ওনি (সাঈদ) ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ব্যালট পেপারে তার নাম এবং প্রতীক থাকবে।”

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সলিমগঞ্জ বাজারে নৌকার প্রচারণায় জনসংযোগ সভায় কৃষক লীগ নেতা রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক বলেন, নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। নৌকা, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট, বিএমএন ও সুপ্রিম পার্টির প্রদচারণায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। তাই নৌকার ভোটারদের বিভক্ত না করে নৌকাকে বিজয়ী করার জন্যে প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়েছি। আমি দলকে ভালোবাসি তাই এ সিদ্ধান্ত নিয়েছি। এ সময় তিনি সকল ভেদাভেদ ভুলে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান।

এসময় সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে নৌকাকে সমর্থন দিল ঈগল

প্রকাশের সময় : ০৬:৩০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩