ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

নবীনগরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৪৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • / 494 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।

গতকাল রবিবার (২৩ জুলাই) সকালে আসামিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে, পরে তাকে আদালতে পাঠানো হয়।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ও বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের বাড়িতে গত ২০ জুলাই দুপুরে প্রতিবেশী আবুল হোসেনের নেতৃত্বে সশস্ত্র লোকজন হামলা ও লুটপাট চালায়। সে সময় হামলাকারীরা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে এ বিষয়ে আবদুল কুদ্দুস ৪ জনের নামে থানায় লিখিত অভিযোগ দেন।

তবে অভিযুক্ত আবুল হোসেন বলেন, যে বাড়িতে ভাঙচুর হয়েছে, সেই বাড়ির জায়গার মালিক আমি। কুদ্দুস আমার জায়গায় জোর করে রাতের আঁধারে দেয়াল নির্মাণ করে ঘর তোলার চেষ্টা করেছিল। তাই আমি সেগুলো ভাঙচুর করে ফেলে দিয়েছি।

লুটপাটের অভিযোগ অস্বীকার করে তিনি প্রতিদিনের পোস্টকে জানান, ওই জায়গা নিয়ে আদালতে দুপক্ষেরই মামলা চলমান আছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধার অভিযোগটি শনিবার রাতে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। প্রধান আসামির ছেলে এজাহারভুক্ত মেরাজুলকে সকালে বাড়ি থেকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০১:৪৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩