ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

নবীনগরে ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • / ৪৫৭ বার পড়া হয়েছে
১০০

মো. আলমগীর খন্দকার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পায়ের ব্যাথা সহ্য করতে না পেরে জুলেখা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (১৩ মার্চ) বিকেলে নবীনগর পৌর এলাকার পশ্চিমপাড়া গোল মসজিদ সংলগ্ন বাসা বাড়িতে এ ঘটনা ঘটে। সে শিবপুর পূর্বপাড়ার মৃত হায়ের মিয়ার স্ত্রী। তার সংসারে তিনটি ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ বৃদ্ধাকে তার ছেলেরা দেখাশোনা না করায় গত দের বছর ধরে পৌর এলাকার পশ্চিমপাড়া বোনের মেয়ে মর্জিনার ভাড়া বাড়িতে থাকতেন। চিকিৎসার জন্য বাড়িতে নিয়ে এসে সামর্থ্য অনুযায়ী চিকিৎসা ও সেবাযত্ন করেন মর্জিনা বেগম। অনেক চিকিৎসা করেও কোন কাজ হয়নি পরে ডায়াবেটিস থেকে পায়ের আঙ্গুলে পচন ধরায়, দীর্ঘদিন ধরে অসহ্য ব্যথায় নিয়ে দিনপাত করছিলেন। এতে জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সুমাইয়া নামের মহিলা রুমের ভিতর প্রবেশ করতেই গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে পার্শ্ববর্তীরা দৌড়ে এসে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে বোনের মেয়ে মর্জিনা প্রতিদিনের পোস্টকে জানান, গত দেড় বছর ধরে আমার বাড়িতে রেখে চিকিৎসা ও সেবাযত্ন করে আসছি। গত সপ্তাহ পূর্বে তার তিন ছেলে ‘বড় ছেলের জীবন, মেজো ছেলে লিটন, ছোট ছেলে সেন্টু কে অবগত করলেও তারা মায়ের কোন খোঁজ খবর নেয়নি। আজ সকালে একটি কাজে কুমিল্লায় গিয়েছিলাম, সেখান থেকে এই খবর পেয়ে বাড়িতে আসি।

এ বিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস ঘটনা সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের পোস্টকে  জানান, পৌর এলাকার পশ্চিমপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

প্রকাশের সময় : ০৯:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪