ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

নবীনগরে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৯:৫৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • / ৩১৫ বার পড়া হয়েছে
১১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৭ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ জুলাই) ডাকবাংলো প্রাঙ্গণের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে নবীনগর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে গত ৫ জানুয়ারী মামলাটি দায়ের করেন। এই মামলার সাত আসামি হলেন, মাহাবুব আলম লিটন (দৈনিক সমকাল), সাবিনা ইয়াসমিন পুতুল (দৈনিক ভোরের সময়), জ, ই বুলবুল (দৈনিক দেশ রূপান্তর), মো. সফর মিয়া (দৈনিক বর্তমান), মো. বাবুল (দৈনিক আমার সংবাদ), দৈনিক সত্যের সন্ধ্যানে পত্রিকার নবীনগর প্রতিনিধি (নাম অজ্ঞাত) ও মমিনুল হক রুবেল (ঢাকা নিউজ)। মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজমের (সিএমপি) এসআই জুয়েল চৌধুরী গত শুক্রবার আসামিদের নাম ও ঠিকানা যাচাই করে প্রয়োজনীয় তথ্যাদি জানানোর জন্য নবীনগর থানাকে চিঠি দেন। এরপরই বিষয়টি সবার নজরে আসে।

নবীনগরে এক সমাজসেবিকা ও নারী উদ্দ্যোতা সাবিনা ইয়াসমিন পুতুল গত ৮ ডিসেম্বর/২২ কাইন্সিলর নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে ইউএনও’র বরাবরে শহীদ বীর মুক্তিযোদ্ধা ভূয়া সন্তান সেজে ভাতা উত্তোলনের অভিযোগ দাখিল করেন। এরই প্রেক্ষিতে স্থানীয় সাংবাদিক বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় রিপোর্টটি প্রকাশ করে । ওই সংবাদ প্রকাশের জেরে এ মামলাটি করা হয়।

সাংবাদিকদের এ মানববন্ধনে সাংবাদিকদের সাথে সুশিল সমাজের নের্তৃবৃন্ধ অংশগ্রহন করে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। বক্তব্য রাখেন, ব্যারিস্টার নজরুল ইসলাম নবী, কমরেড ইসহাক, মাওয়ালানা মেহিদী হাসান, মানবাদিকার কর্মী আমীর হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাংবাদিক তাজুল ইসলাম চৌধৃুরী, শাহিন রেজা টিটু, মো. বাবুল আহম্মেদ, মো. সফর আলী, পুতুল বেগম, সঞ্জয় শীল, কায়েস আহম্মেদ, হেদায়েত উল্লাহ, খান জাহান আলী চৌধুরী প্রমূখ।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:৫৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩