ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড নবীনগরে চার বছরের শিশুসহ মা নিখোঁজ লন্ডনের বিলাসবহুল হোটেলে মদ খেয়ে সৌদি যুবরাজের মৃত্যু শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি: সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ নামজারিতে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে এমপি আব্দুল মান্নানের কঠোর হুঁশিয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে; প্রধানমন্ত্রী

নবীনগরে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

মো. আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ১০:৪৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৫১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাপের কামড়ে মম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসারত অবস্থায় শিশুর মৃত্যু হয়। মম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রেজতপুর গ্রামের নাসিরুদ্দিন স্বপনের সর্বকনিষ্ঠ মেয়ে।

শিশু মম এর বড় ভাই ইমন জানান, সোমবার রাত ১০ টার দিকে বিল্ডিংয়ের মাঝখানের রুম থেকে পাশের রুমে যাওয়ার জন্য খাট থেকে পা নিচে ফেলতেই সাপের উপর পড়ে। সাথে সাথেই বিষাক্ত সাপটি কামড় দিলে শিশু মম চিৎকার দেয়। পাশের রুমে থাকা পরিবারের অন্যান্য লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা রেফার করেন। পরে কুমিল্লায় চিকিৎসা চলাকালীন আজ মঙ্গলবার ভোরে মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডঃ মোঃ হাবিবুর রহমান সময়ের আলকে বলেন, সাপে কাটলে চিকিৎসা দেওয়াটা স্পর্শকাতর বিষয়। বিষাক্ত সাপ কিনা আগে নিশ্চিত হওয়ার জন্য ওই সময় ইমার্জেন্সি ডিউটিতে থাকা ডাক্তার রাসমিত প্রথমেই রক্ত পরিক্ষা (ক্রস চেক) করতে চান। এই পরিক্ষাটির জন্য ২০ থেকে ৩০ মিনিট সময় প্রয়োজন হয়। এসময় শিশুটির পরিবার অপেক্ষা করতে রাজি হয়নি তারা অন্যত্র নিয়ে যেতে চান। তখন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হলে তারা কুমিল্লা নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর চিকিৎসা (এন্টিভেনম) আছে কিনা জানতে চাইলে তিনি জানান, এন্টিভেনম আছে। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই এই চিকিৎসা দিচ্ছি।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

প্রকাশের সময় : ১০:৪৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪