ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

নবীনগর শাহপুর জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস পালিত

মোঃ আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ১২:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / ৩০৬ বার পড়া হয়েছে
৭৯

মোঃ আলমগীর খন্দকার, নবীনগর: জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুরে ঐতিহ্যবাহী জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণ থেকে শত শত শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শাহপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মিহাদুল ইসলাম, গীতা পাঠ করেন রানী সরকার। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন ইয়ানুর জাহান উপমা ও তার দল।

শনিবার সকালে স্কুলের প্রধান শিক্ষক খায়রুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শাহপুর জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট এর সহকারি কমিশনার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র ও দাতা সদস্য এনাম উল্লাহ সুজন, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আবু হানিফ স্বপন, সাবেক ফরেস্ট অফিসার শাহজাহান ভুইয়া, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শেখ মুশফিকুর রহমান রুমেল, প্রাক্তন ছাত্র মো. এমদাদুল হক, প্রাক্তন শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ ।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য ও কবিতা আবৃত্তি করেন, তাইবা আক্তার, মো. ইয়াসিন শেখ, জান্নাত আক্তার, রাফা আক্তার।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কবি আবদুস ছুবুর রচিত ‘হৃদয়ে বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগর শাহপুর জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস পালিত

প্রকাশের সময় : ১২:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩