ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে সার মজুতে অনিয়ম, দুই ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমান মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন মাদক কোনো সমাধান নয়; জীবন ধ্বংসের অন্যতম কারণ: ওসি মো. জাকির হোসেন বিএনপিকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই: রুহুল কুদ্দুস দুলু নজরুলের চেতনায় মুখর গঙ্গাচড়া, শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা

“নয়াপল্টনেই সমাবেশ হবে:মির্জা আব্বাস”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / 288 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নয়াপল্টনেই সমাবেশ হবে:মির্জা আব্বাস|

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘এখানেই (পল্টন) সভা হবে। একজন লোক দিয়ে হলেও হবে। আর আমরা এখানেই বক্তব্য দেব। সরকারের যদি ভালো, ভিন্ন কোনো প্রস্তাব থাকে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া, আমাদের বলতে পারেন।’

ঢাকায় আগামী ১০ ডিসেম্বরের সমাবেশের প্রচারণার জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রচারপত্র বিলি কার্যক্রম শুরুর সময় এ কথা বলেন মির্জা আব্বাস। এ সময় ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান তার সঙ্গে ছিলেন।

ঢাকায় বিএনপির সমাবেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলছেন, ‘আশা করি যেখানে অনুমতি দেওয়া হয়েছে, সেখানেই তারা (বিএনপি) সমাবেশ করবে। এখনো সময় আছে, অপেক্ষা করি।’- এ বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘বিকল্পের কথা যদি তিনি বলে থাকেন, ভালো। তবে এই বিকল্প কখনো সোহরাওয়ার্দী উদ্যান হতে পারে না।’

বিএনপি শান্তিপূর্ণভাবে নয়াপল্টনে সমাবেশ করবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। তিনি বলেন, ‘সরকার যদি কোনো ঝামেলা না করে, আমাদের পক্ষ থেকে কোনো ঝামেলা করার সম্ভাবনা নেই। আমরা ঢাকার বাইরে অনুষ্ঠিত নয়টি সমাবেশে তা প্রমাণ করে দিয়েছি। সরকার বিশৃঙ্খলা করার চেষ্টা করার পরও আমরা সেসব জায়গায় শান্তিপূর্ণ সমাবেশ করেছি।’

সরকার ভয়ের ভেতর আছে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘এই বুঝি দল ক্ষমতা থেকে পড়ে গেল। আমরা কাউকে ক্ষমতা থেকে সরানোর জন্য এখন সমাবেশ করছি না। তবে আমরা সমাবেশ থেকে ঘোষণা দেব, আমরা পরবর্তীকালে কী করব।’

তিনি বলেন, ‘সরকার আশঙ্কা করছে, অনেকের মাধ্যমে আমাদের জিজ্ঞেস করছে, আপনারা কি বসে যাবেন? আমরা বসে যাব, আমরা কখনো বলি নাই। আমরা আমাদের সমাবেশের আবেদনপত্রে পরিষ্কার উল্লেখ করেছি, ১২টা থেকে ৫টা পর্যন্ত আমরা সমাবেশ করব। যা এই জায়গায় এই পল্টনে প্রায়ই করে থাকি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“নয়াপল্টনেই সমাবেশ হবে:মির্জা আব্বাস”

প্রকাশের সময় : ০৩:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২