ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

“নিরবচ্ছিন্ন শিক্ষা অব্যাহত রাখতে ব্যবস্থা নিয়েছি: প্রধানমন্ত্রী”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭৮

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নিরবচ্ছিন্ন শিক্ষা অব্যাহত রাখতে ব্যবস্থা নিয়েছি: প্রধানমন্ত্রী|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যাতে পিছিয়ে না পড়ে সেজন্য নিরবচ্ছিন্ন শিক্ষা অব্যাহত রাখতে সম্ভাব্য সব ব্যবস্থা নিয়েছি। করোনাভাইরাস ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের জন্য অনেক বাধা তৈরি করেছে। এ সম্পর্কে আমরা সচেতন ছিলাম। তবে আমাদের আরও সতর্ক ও সাশ্রয়ী হতে হবে।

সোমবার তেজগাঁওয়ে তার কার্যালয়ে (পিএমও) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেন। এরপর বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বিভাগের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

গত বছর এসএসসিতে পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি অংশ নেয়। মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ। ১৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী মাদ্রাসা (দাখিল) ও কারিগরি শিক্ষাবোর্ডসহ ১১টি শিক্ষাবোর্ডের অধীনে ২০ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“নিরবচ্ছিন্ন শিক্ষা অব্যাহত রাখতে ব্যবস্থা নিয়েছি: প্রধানমন্ত্রী”

প্রকাশের সময় : ০৫:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২