ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুদ্ধের ধাক্কা, প্রায় তিনগুণ দামে এলএনজি কিনছে বাংলাদেশ ক্লাসে ছড়াল ঝাঁজালো গন্ধ, অসুস্থ হয়ে পড়ল ২১ শিক্ষার্থী নোয়াখালী কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আটক, অস্ত্র-সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ১২ নভেম্বর শুরু স্থানীয় সরকার নির্বাচন, ভোট হবে সাত ধাপে মাদকের ছোবলে অশান্ত নবীনগর, বাড়ছে চুরি-অপরাধ ৫৭ কিলোমিটার সড়কে ১৩৫ বাঁক চুল কাটতে গিয়েছিলেন রায়হান, ফিরলেন এক পা ও কিডনি হারিয়ে দুদকের ভূমিকা নিয়ে সরব আসিফ মাহমুদ, তুললেন আ.লীগ আমলের দুর্নীতির প্রসঙ্গ বাংলা কিউআরেই বাড়ছে অবৈধ ক্যাশ আউট, হুমকিতে এমএফএস এজেন্ট বিদেশ সফরে যাচ্ছেন এমপি রায়হান সিরাজী, ওমরাহ পালনের পরিকল্পনাও

নোয়াখালী কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আটক, অস্ত্র-সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ

হিমেল আহাম্মেদ, নোয়াখালী জেলা প্রতিনিধি

  • প্রকাশের সময় : ০৫:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 11 বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, রামদা, চাপাতি,তালা কাটার কাঁচি, লোহার কোরাবারীসহ ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকলমী এলাকার চৌরাস্তা বাজারের উত্তরে রেড ক্রিসেন্ট সোসাইটির পরিত্যক্ত আশ্রয়কেন্দ্রের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কেশবপুর এলাকার মো. রফিকুল ইসলাম প্রকাশ রফিক (৫৫), নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকলমী এলাকার নুর মোহাম্মদ (৩২), একই এলাকার মো. নুর নবী (৩৯), সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার মো. আজিজুল মোস্তাফা (৩৫), মহিউদ্দিন হোসেন (২৮) ও মিজানুর রহমান (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ থানার এসআই সুমন চন্দ্র দাসের নেতৃত্বে একটি দল অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের দায়িত্বে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, চরকলমী এলাকার পাকা সড়কে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তাদের দেখানো মতে একটি সিলভার রঙের TOYOTA SUCCEED প্রাইভেটকারের (চট্ট মেট্রো-গ-১১-৯০৮৭) পেছনের ডালা থেকে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ২৬ ইঞ্চি লম্বা একটি রামদা, প্লাস্টিকের হাতলসহ ১৮ ইঞ্চি লম্বা একটি কাটার, ১৫ ইঞ্চি লম্বা একটি চাপাতি, ২৪ ইঞ্চি লম্বা একটি পুরোনো লোহার কোরাবারী, বিভিন্ন রঙের তিনটি পুরোনো গামছা এবং একটি কালো কাপড়ের টুকরা।

কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা নুরুল হাকিম জানান, আটক ছয়জন এবং পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা রুজুর জন্য এজাহার দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা আলামত জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নোয়াখালী কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আটক, অস্ত্র-সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ

প্রকাশের সময় : ০৫:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬