ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা

নৌকা মার্কার প্রচারণায় প্রথম দিনে সিন্দুরখান ইউনিয়নের আওয়ামী পরিবার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / 268 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে থেকে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু হয়েছে।

গতকাল প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন পেরিয়ে ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হয়েছে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার প্রচারণা।

এদিকে প্রতীক বরাদ্দের প্রথম দিনে নৌকার মার্কার প্রতি সমর্থন জানিয়ে মৌলভীবাজারের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) ৪ সংসদীয় আসনের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ফুল মিয়া (মহালদার) এর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির নির্বাচনী এলাকায়।

সোমবার (১৮ই ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্র লীগ, কৃষকলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে নৌকার প্রার্থী আব্দুস শহীদ এমপির সমর্থনে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি সিন্দুরখান বাজার এলাকা থেকে শুরু হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

মিছিল শেষে উপস্থিত নেতৃবৃন্দের সাথে নিয়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সিন্দুরখান ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ ফুল মিয়া (মহালদার) এর নেতৃত্বে ও আওয়ামীলীগের সভাপতি মোঃ আছকির মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মনসুর আহমেদ এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঙ্গল মিয়া সহ ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যে আগামী ৭ই জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আব্দুস শহীদ কে সপ্তম বারের মত (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নৌকা মার্কার প্রচারণায় প্রথম দিনে সিন্দুরখান ইউনিয়নের আওয়ামী পরিবার

প্রকাশের সময় : ০২:০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩