ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে কুরবানির হাঁটে “কালো মানিক” শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

“‌পথে বাধার আশঙ্কায় লুঙ্গি পরে হেঁটেই খুলনায় বাগেরহাটের জাহাঙ্গীর”

রিপু
  • প্রকাশের সময় : ০৬:১৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / ৪৫৪ বার পড়া হয়েছে
৮৮

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ‌পথে বাধার আশঙ্কায় লুঙ্গি পরে হেঁটেই খুলনায় বাগেরহাটের জাহাঙ্গীর|

খুলনায় বিএনপির সমাবেশে যেতে দিতে চাইছিল না পরিবার। আবার পথে বাধা পেতে পারেন এমন আশঙ্কাও ছিল। সেই ভয় থেকেই লুঙ্গি পরে রাতেই একজনকে সঙ্গে নিয়ে হেঁটে রওনা হন বাগেরহাটের জাহাঙ্গীর হোসেন শেখ নামের যুবদলের এক নেতা। শেষ পর্যন্ত বিনা বাধায় আজ শনিবার ভোরের দিকে খুলনায় পৌঁছেছেন তিনি।

এদিন সকাল পৌনে আটটার দিকে খুলনা নগরের সাতরাস্তা মোড় এলাকায় তার দেখা মেলে। জাহাঙ্গীর হোসেন শেখ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বাসিন্দা। তিনি বনগ্রাম ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

জানা গেছে, বাগেরহাট শহর থেকে ওই গ্রামের দূরত্ব ১২ কিলোমিটারেরও বেশি। আর খুলনা শহর থেকে বাগেরহাটের দূরত্ব ৪৭ কিলোমিটার।

জানতে চাইলে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে দুলালকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে খুলনার উদ্দেশে বের হয়েছিলাম। কিন্তু বাগেরহাট শহর পার হতে পারিনি। শহরে মোটরসাইকেল আটকে দেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পরে বাড়ি ফিরে যাই। কীভাবে সমাবেশে যাওয়া যায়, সেটা নিয়ে দিনভর ভাবতে থাকি। পরে রাত আড়াইটার দিকে দুলাল শেখকে সঙ্গে নিয়ে খুলনার উদ্দেশে হাঁটা শুরু করি।’

লুঙ্গি পরে আসার কারণ সম্পর্কে জানতে চাইলে যুবদলের এই নেতা বলেন, ‘বাড়ি থেকে আসতে দিতে চাইছিল না। পথে বাধা দেওয়া হতে পারে, এমন আশঙ্কায় লুঙ্গি পরে বাড়ি থেকে বের হয়েছি। লুঙ্গি পরে আসার ফলে কোথাও কেউ বাধা দেয়নি। ভোরের দিকে খুলনায় এসে পৌঁছেছি। এখন কে কোথায় আছে, মোবাইল ফোনে সেটা জানার চেষ্টা করছি। পরে একসঙ্গে দল বেঁধে সমাবেশ স্থলে যাব।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“‌পথে বাধার আশঙ্কায় লুঙ্গি পরে হেঁটেই খুলনায় বাগেরহাটের জাহাঙ্গীর”

প্রকাশের সময় : ০৬:১৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২