ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত বিয়ের আগে হবু দম্পতির যে ৭ প্রস্তুতি নেওয়া উচিত মরদেহ থেকে গয়না লুটের চেষ্টা, নেপালে গ্রেপ্তার দুজন

“পরিস্থিতি ঘোলাটে না করে নয়াপল্টনেই সমাবেশ করতে দিন:নোমান”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / 302 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || পরিস্থিতি ঘোলাটে না করে নয়াপল্টনেই সমাবেশ করতে দিন:নোমান|

পরিস্থিতি ঘোলাটে না করে ১০ ডিসেম্বরের গণসমাবেশ নয়াপল্টনেই করতে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

তিনি বলেন, অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে। নয়াপল্টনেই শান্তিপূর্ণভাবে সমাবেশ হবে। সেখান থেকে সরকার পতন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এর মাধ্যমে সরকারের পরাজয় হবে।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহান বিজয়ের মাস উপলক্ষ্যে ‘মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও শহিদ জিয়াউর রহমান বীরউত্তম’ শীর্ষক এই সভা হয়।

নোমান বলেন, আমাদের আটটি সমাবেশ হয়ে গেছে। ১০ ডিসেম্বর ঢাকায় সবশেষ সমাবেশ হবে। এই সমাবেশে যাতে লোক আসতে না পারে সেজন্য আওয়ামী লীগ সরকার তাণ্ডব চালাবে। আমাদের সমাবেশের স্থান আমরাই নির্ধারণ করব। নয়াপল্টনেই সমাবেশ হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আবার গায়েবি মামলা শুরু হয়েছে। যত জুলুম-নির্যাতন আসুক বিএনপির সমাবেশ নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই হবে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা নাজমুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“পরিস্থিতি ঘোলাটে না করে নয়াপল্টনেই সমাবেশ করতে দিন:নোমান”

প্রকাশের সময় : ০৬:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২