ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

“পরীমনির রাজের সঙ্গী বুবলী”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৪৪:২০ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / 390 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || পরীমনির রাজের সঙ্গী বুবলী|

বড়পর্দায় বিদ্যা সিনহা মিমের সঙ্গে জুটি বেঁধে ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শরিফুল রাজ। বেশ প্রশংসিতও হয়েছে তাদের জুটি। কিন্তু শেষ দিকে এসে পরীমনির প্রতিক্রিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়।

এদিকে প্রেম, বিয়ে, সন্তান— সবকিছু নিয়ে সুনামি বয়ে গেছে নায়িকা শবনম বুবলীর ওপর দিয়ে। বহুদিন তাকে কোনো সিনেমায় অভিনয় করতেও দেখা যায়নি।

এবার শরিফুল রাজের সঙ্গে ‘দেওয়ালের দেশ’ নামে একটি চলচ্চিত্রে জুটি বাঁধছেন শবনম বুবলী। অনুদানের এ সিনেমাটি নির্মাণ করছেন মিশুক মনি। ৫ ডিসেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

রাজের সঙ্গে জুটি বাঁধার বিষয়ে বুবলী বলেন, এটিই আমাদের প্রথম কাজ। শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে, রাজ খুব মেধাবী অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান তিনি। সিনেমার গল্পটা আমার কাছে এত ভালো লেগেছিল যে সারাক্ষণ নিজের চরিত্রটি নিয়ে ভেবেছি।

শরিফুল রাজ বলেন, সিনেমাটির বেশ কিছু অংশ রাতের। আমরা সারা রাত শুটিং করি, সারা দিন ঘুমাই। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগের ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে সিনেমার চরিত্রগুলো।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“পরীমনির রাজের সঙ্গী বুবলী”

প্রকাশের সময় : ০২:৪৪:২০ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২