ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

“পর্তুগালের বিদায়ের জন্য কোচকে দায়ী করে ক্ষোভ ঝাড়লেন:মিতু”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • / 361 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || পর্তুগালের বিদায়ের জন্য কোচকে দায়ী করে ক্ষোভ ঝাড়লেন:মিতু|

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আফ্রিকার মুসলিম দেশ মরক্কোর সঙ্গে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। শনিবার পর্তুগালের মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে মরক্কো।

রোনালদো ঘুণাক্ষরেও ভাবেননি মরক্কোর সঙ্গে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হবে। কারণ নিজের শেষ বিশ্বকাপের স্বপ্নটা আরও বড় ছিল তার। তাই তো বিশ্বকাপ থেকে বিদায়ে অশ্রু ঝরেছে সিআরসেভেনের চোখে। আর তা দেখে হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে তার ভক্তসহ ফুটবলপ্রেমীদের।

পর্তুগালের এমন বিদায়ে কোচ ফার্নান্দো সান্তোসকে দায়ী করছেন অনেকে। তাদের ধারণা, ব্যক্তিগত জেদের বশেই কোচ রোনালদোর মতো খেলোয়াড়কে সাইড বেঞ্চে বসিয়ে রেখেছেন। অথচ প্রথম থেকে রোনালদো খেললে ম্যাচটির রেজাল্ট ভিন্ন হতে পারত।

এমনটা ভাবছেন ঢালিউডের উঠতি নায়িকা জাহারা মিতুও। পর্তুগালের বিদায়ে নিজের ফেসবুক টাইমলাইনে ক্ষোভ ঝেড়ে লেখেন, ‘ইগো মানুষের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তার আরেক উদাহরণ আজকের ম্যাচ। একজন কোচের কাছে দেশের চাইতে বড় তার ইগো হতে পারে?’

ঢাকাই সিনেমার এই নায়িকা তার ফেসবুক পোস্টে পর্তুগালের আজকের এ অবস্থানে আসার পেছনে রোনালদোর বড় ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। মিতু লেখেন, ‘পর্তুগালকে ফুটবলের ফেভারিট হিসেবে বিশ্ব দরবারে চিনিয়েছে এই সিআরসেভেন। আমরা তো পর্তুগালের খেলার ভক্ত নই, আমরা রোনালদোর ভক্ত। অথচ রোনালদোর আজকের এই কান্না শুধু বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার কান্না নয়, এই কান্নায় ছিল অপমান।’

মিতু সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ম্যাচের প্রসঙ্গ টেনে লেখেন, ‘যদি দেশের দরকার না হতো, হয়ত রোনালদো সাইড বেঞ্চে বসে না থেকে সেদিনই দল থেকে বের হয়ে যেত।’

ওই ফেসবুক পোস্টে রোনালদোর প্রতি মিতু তার ভালোবাসা জানিয়ে আরও লিখেন, ‘কখন, কোথায় রাগের বশে আমরা নিজেদের কত বড় ক্ষতি করি নিজেরাই আসলে বুঝতে পারি না। তুমি সেরাই থাকবে রোনালদো। আমরা তোমাকেই ভালোবাসব

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“পর্তুগালের বিদায়ের জন্য কোচকে দায়ী করে ক্ষোভ ঝাড়লেন:মিতু”

প্রকাশের সময় : ০৪:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২