ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

পাকিস্তান ম্যাচের আগে ছুটিতে সাকিব-তাসকিনরা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:১৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / 544 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক || পাকিস্তান ম্যাচের আগে ছুটিতে সাকিব-তাসকিনরা।

সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে গতকাল অ্যাডিলেডে ভারতের কাছে বৃষ্টি আইনে ৫ রানে হেরেছে বাংলাদেশ দল। স্বাভাবিকভাবেই এমন হারে দলে ক্রিকেটারদের মন একটু খারাপ।

গতকাল রাতের সেই দুঃসহ স্মৃতি ভুলতে দলের ক্রিকেটারদের আজ বৃহস্পতিবার দেখা গিয়েছে অ্যাডিলেডে পরিবারকে সময় দিতে। নুরুল হাসান সোহান থেকে মেহেদী মিরাজ কিংবা তাসকিন আহমেদ সবাইকে দেখা গেল পরিবার নিয়ে বাইরে সময় কাটাতে।

আজ বৃহস্পতিবার দিনের শুরুতে ঝলমলে রোদ আর কনকনে শীতে হোটেল থেকে নুরুল হাসান সোহানকে বের হতে দেখা যায়। সঙ্গে একমাত্র কন্যা এবং স্ত্রীসহ। এরপর মেহেদী মিরাজ এবং তার স্ত্রী-পুত্রকে নিয়ে বাস টার্নিমালে অপেক্ষা করতে দেখা যায়। তবে পরবর্তী গন্তব্য কোথায় সেটা এখনো জানা যায়নি।

সবশেষ তারকা পেসার তাসকিন আহমেদকে দেখা গিয়েছে পরিবার নিয়ে অ্যাডিলেডের উঁচু টিলায় সময় কাটাতে। এ সময় এই পেসারের সঙ্গী ছিলেন তার স্ত্রী এবং দুই ছেলে-মেয়ে।

পাকিস্তান ম্যাচ আগামী রোববার অ্যাডিলেডে, ম্যাচের আগে নিজেদের মনকে আরো সতেজ করে তোলার লক্ষ্যেই খেলোয়াড়দের এমন পরিবার নিয়ে সময় কাটানো, সেটা খানিকটা বলাই যায়।

এই নিউজটি শেয়ার করুন

পাকিস্তান ম্যাচের আগে ছুটিতে সাকিব-তাসকিনরা

প্রকাশের সময় : ০৯:১৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২