ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ সিঙ্গেল দিবস, একাই যখন নিজের সঙ্গী! এক্সের প্রোফাইল দেখা ছাড়তে পারছেন না? কাজে দেবে ৫ সহজ কৌশল ​চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর বাড়ি বাড়ি বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার উদ্যোগ: এমপি নূরুল ইসলাম বুলবুল ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ ​ ‎‘চাকরির জন্য’ ৫ লাখ টাকা, ছয় বছর পরও মেলেনি চাকরি শিশুর অবস্থান জানতে জিপিএস ট্র্যাকার ব্যবহার করতে পারেন কোন ধরনের, জানুন বিস্তারিত ​ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গঙ্গাচড়ায় যুবদলের মিছিল কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

“পুষ্পা ২-এ ভিলেন যীশু? সত্যিটা ফাঁস করলেন অভিনেতার ম্যানেজার”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 603 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।। “পুষ্পা ২-এ ভিলেন যীশু? সত্যিটা ফাঁস করলেন অভিনেতার ম্যানেজার”।

চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক-সমালোচকের প্রশংসা কুড়িয়েছে এটি। দক্ষিণ ভারতীয় এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। ভিলেনের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন ফাহাদ ফসিল।

সিনেমাটিতে ভিলেনের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা যীশু সেনগুপ্ত। কিন্তু শিডিউল নিয়ে সমস্যা থাকায় আল্লু অর্জুনের সঙ্গে অভিনয়ের স্বপ্নপূরণ হয়নি যীশুর। পরিচালক সুকুমারের প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।

এদিকে সম্প্রতি খবর রটে, এবার ‘পুষ্পা টু’ সিনেমায় অভিনয়ের অফার পেয়েছেন যীশু এবং তিনি তাতে ‘হ্যাঁ’’-ও বলে দিয়েছেন। ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বাংলা সিনেমার এ অভিনেতা।

খবর ছিল- কাজের অফার প্রথমে গিয়েছিল দক্ষিণী সিনেমার শক্তিমান অভিনেতা বিজয় সেতুপতির কাছে। কিন্তু প্রস্তাবটি ফিরিয়ে দেন বিজয়। কারণ নভেম্বর মাস থেকে তার আরেকটি সিনেমার শিডিউল দেওয়া আছে। তারপর নির্মাতারা আসেন যীশুর কাছে, আর বাংলার অভিনেতাও রাজি হয়ে যান। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি পরিচালক কিংবা যীশু।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন অভিনেতার ম্যানেজার। টাইমস অব ইন্ডিয়াকে তিনি জানান, যেসব রিপোর্ট বলছে যীশু সেনগুপ্ত ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় কাজ করবে, সেগুলো ভিত্তিহীন। আমি নিশ্চিত করছি ‘পুষ্পা-টু’ তে সে অভিনয় করছে না।

‘পুষ্পা-টু’ সিনেমায় যীশুকে দেখা না গেলেও, দক্ষিণ ভারতীয় আরেকটি সিনেমা ‘শকুন্তলম’-এ দেখা যাবে এ অভিনেতাকে। ‘শকুন্তলম’ সিনেমায় সামান্থা রুথ প্রভু এবং দেব মোহনের সঙ্গে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত।

এই নিউজটি শেয়ার করুন

“পুষ্পা ২-এ ভিলেন যীশু? সত্যিটা ফাঁস করলেন অভিনেতার ম্যানেজার”

প্রকাশের সময় : ০৮:১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২