ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

“প্রয়োজনে আওয়ামী লীগের কর্মীরা পাহারা দেবে: স্বপন”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:৪৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / ২৩৪ বার পড়া হয়েছে
৬৮

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || প্রয়োজনে আওয়ামী লীগের কর্মীরা পাহারা দেবে: স্বপন|

আওয়ামী লীগ বাঙালির আপন রাজনৈতিক প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

ক্ষমতা না ছাড়লে দেশ ছেড়ে পালানোর পথ পাবেন না বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীগের হুমকির জবাবে স্বপন বলেন, ‘পালানোর ইতিহাস আওয়ামী লীগের নেই। আওয়ামী লীগ অবৈধ দখলদার কোনো ডাকাত সরদারের পকেট থেকে জন্ম নেওয়া অবৈধ রাজনৈতিক দল নয়। আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ছেড়ে পালিয়েছেন। পলাতক নেতার মহাসচিবের এমন আস্ফালন মানায় না।’

ফখরুলকে উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা এ দেশের কোনো মানুষকে দেশ ছেড়ে পালাবার হুমকি দেই না। আওয়ামী লীগ সরকার এ দেশের প্রত্যেক নাগরিকের অধিকার সমুন্নত রাখতে বদ্ধ পরিকর। প্রয়োজনে আওয়ামী লীগ কর্মীরা পাহারা দিয়ে আপনার নিরাপত্তা নিশ্চিত করবে। কারণ অচিরেই আপনার নিজ দলের কর্মীদের থেকেই আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নবীনগর পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী। ফয়েজুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, এবাদুল করিম বুলবুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, ঢাকা মহানগর নেতা মোর্শেদ কামালসহ আরও অনেকে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ফয়েজুর রহমান বাদলকে সভাপতি এবং জহির উদ্দিন চৌধুরী শাহানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“প্রয়োজনে আওয়ামী লীগের কর্মীরা পাহারা দেবে: স্বপন”

প্রকাশের সময় : ০৫:৪৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২