ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, শেষে আত্মসমর্পণ স্বামীর চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার

প্রাক্তন স্ত্রীর সঙ্গে প্রেম করতে গিয়ে ধরা খেলেন যুবলীগ নেতা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / 525 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || প্রাক্তন স্ত্রীর সঙ্গে প্রেম করতে গিয়ে ধরা খেলেন যুবলীগ নেতা|

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে প্রাক্তন স্ত্রীর সঙ্গে প্রেম করতে গিয়ে ধরা পড়েছেন উজ্জ্বল হোসেন নামের এক যুবলীগ নেতা। এরপর স্থানীয়দের নির্যাতনের শিকার হতে হয় তাকে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে আজ শুক্রবার সকালে ইউনিয়নের সারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

উজ্জ্বল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। তবে এ ঘটনার পর তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু সাইম তালুকদার বিপ্লব।

স্থানীয় ইউপি সদস্য লুৎফর হোসেন জানান, ছয় মাস আগে সাটুরিয়া গ্রামের এক মেয়ের সঙ্গে উজ্জ্বলের বিয়ে হয়। আড়াই মাস আগে তাদের মধ্যে তালাক হয়ে যায়। উজ্জ্বল পুনরায় ওই মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন।

গত বৃহস্পতিবার রাতে ওই মেয়ের সঙ্গে দেখা করতে গেলে তার বাড়ির লোকজন বিষয়টি টের পায়। এ সময় তারা উজ্জ্বলকে আটক করে। পরদিন সকালে উজ্জ্বলকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি উজ্জ্বলকে লোহার সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করছে। আশপাশের লোকজন তাকে বাধা দিচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে ঘারিন্দা ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পর এক কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

প্রাক্তন স্ত্রীর সঙ্গে প্রেম করতে গিয়ে ধরা খেলেন যুবলীগ নেতা

প্রকাশের সময় : ০২:০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২