ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা

“ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না:কাদের”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:০১:২০ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / 393 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না:কাদের|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না, লাফালাফি করবেন না। তত্ত্বাবধায়ক সরকার মরে গিয়ে গো (মরে গেছে)। ইভারে আর জেতা করার দরকার কী, ইভা মরে গেছে।

বুধবার বিকালে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রমুখ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চিন্তায়। লাভ হবে? কোনো লাভ হবে না। বিএনপিকে বিশ্বাস করবেন না। কক্সবাজারের মানুষ ভুল করবেন না। বাংলাদেশের মানুষ বিএনপি, তারেক রহমান থেকে সাবধান।

তিনি বলেন, বিএনপি নয়াপল্টন মাঠে কেন অনুষ্ঠান করতে চাচ্ছে আমাদের কাছে পরিষ্কার। তারা আগুন নিয়ে রাস্তায় নামতে চায়। একটু আগে জানলাম পুলিশের ওপর নাকি আক্রমণ করেছে তারা।

ওবায়দুল কাদের বলেন, ফখরুলের জ্বালা। অন্তরে জ্বালা। বুকে বড় ব্যথা। কেন জানেন? পদ্মা সেতু শেখ হাসিনা করেই ফেললেন।

তিনি বলেন, কক্সবাজারের যে রূপান্তর তার রূপকার শেখ হাসিনা। বিশ্বায়নের রূপান্তর শেখ হাসিনা। যিনি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ইতিহাস রচনা করেন। তিনি বেঁচে আছেন বলেই আমরা শান্তিতে আছি।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই সব পরিস্থিতি সামলে এগিয়ে যাচ্ছি। দ্রব্যমূল্য কমে আসবে। বিদ্যুৎ সংকট নাই। রাত ১টায়ও আপনারা খেলা দেখছেন? কোথাও আপনারা সংকট দেখছেন? বিএনপির আমলে এই বিদ্যুতের জন্য কত ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে, সব পরিষ্কার। বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না:কাদের”

প্রকাশের সময় : ০১:০১:২০ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২